‘‌ভাঙড়ে আইএসএফ কোনও ফ্যাক্টরই নয়’‌, শওকতকে পাশে নিয়ে প্রচারে ঝড় সায়নীর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে ভাঙড় বিধানসভা কেন্দ্রে প্রচার থেকে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ।

এদিকে ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে শওকত মোল্লাকে। আগে তিনি ক্যানিং পূর্ব থেকে বিধায়ক হয়েছিলেন। এবার শওকত মোল্লা এখন অনেক বেশি ব্যস্ত ভাঙড়ে প্রচার নিয়ে। ধারে ও ভারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্র। কারণ এখানে আইএসএফ দলের পক্ষ থেকে প্রার্থী হচ্ছেন নওশাদ সিদ্দিকী। এবার এই আসন জেতার জন্য শওকতের উপরেই আস্থা রেখেছে ঘাসফুল শিবির। আজ, রবিবার সেই ভাঙড়ে প্রচারে বেরিয়ে শক্তি প্রদর্শন করেন শওকত মোল্লা। জাগুলগাছি এলাকায় আয়োজিত পথসভা এবং মিছিল থেকে তাঁর সমর্থনে সুর চড়ান যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ এবং ক্যানিং পূর্বের প্রার্থী বাহারুল ইসলাম।

অন্যদিকে ভাঙড়ে এখন শুরু হয়ে গিয়েছে গোলমাল। আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে আজ দেওয়াল লেখা নিয়ে সংঘর্ষ বাধে। ভাঙড়ের আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে খোদ কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা পরিদর্শনে আসেন। রবিবারের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কয়েকশো কর্মী–সমর্থক। এদিন মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ শানান সাংসদ সায়নী ঘোষ। সুর সপ্তমে তুলে সায়নী বলেন, ‘‌তৃণমূল কংগ্রেস কোনও মৌসুমি দল নয়। আমরা ৩৬৫ দিন মানুষের পাশে থাকি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ধারাই আমাদের শক্তি। গত কয়েক বছরে শওকত মোল্লার নেতৃত্বে যে উন্নয়নের কাজ হয়েছে, তা মানুষ নিজের চোখে দেখেছে।’‌

এছাড়া এই ভাঙড় কেন্দ্র থেকেই জিতে বিধানসভায় গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। এবার আবার ভাগ্য পরীক্ষা দুই যুযুধান প্রার্থীর। সেখানে নওশাদের দিকেই আঙুল তুলে সায়নীর দাবি, ‘‌এলাকায় উন্নয়নের গতি বেড়েছে। এবার মানুষ উন্নয়নের প্রশ্নেই ভোট দেবে। উনি উন্নয়নের হিসাব দিন। আমরা বলতে পারি, শওকত মোল্লার নেতৃত্বে একদিনেই ৬৫টি রাস্তার কাজ হয়েছে। আমি নিজের সাংসদ তহবিল থেকে ১ কোটি ৮০ লক্ষ টাকা দিয়েছি। যা দিয়ে উন্নয়নমূলক কাজ ভাঙড়ে চলছে। তাই ভাঙড়ে আইএসএফ কোনও ফ্যাক্টরই নয়। লোকসভা নির্বাচনে আমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছিল। কিন্তু মানুষ ভোটের মাধ্যমে জবাব দিয়েছে। ধর্মীয় মেরুকরণের রাজনীতির সঙ্গে বাংলার সংস্কৃতি খাপ খায় না।’‌

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল