তৃণমূলের পার্টি অফিসে আগুন, ভাঙড়ে ছড়িয়েছে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের ছয় আসনে চলছে উপনির্বাচন। এই আবহে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল । আর এই অভিযোগের তীর আইএসএফের বিরুদ্ধে।  স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।  তবে এই ঘটনার কথা অস্বীকার করেছেন নওশাদ সিদ্দিকির দল।

ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের ১৪১ বুথের কৃষ্ণমাটি এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ উঠেছে রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় আইএসএফের সমর্থকরা।  আর তাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় পার্টি অফিসের ভিতরে থাকা সমস্ত নথি। শুধু তাই নয় আগুনে পুড়ে গিয়েছে  মমতা বন্দ্যোপাধ্যায়, সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও ।  এই ঘটনার জেরে অনেক ক্ষতি হয়েছে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেতারা।

ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য কালাম মোল্লা। তিনি বলেন , ‘বুধবার ভোরে স্থানীয় সব্জি বিক্রেতাদের নজরে আসে বিষয়টি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় নেতৃত্বরা।  আমরা চাই পুলিশ তদন্ত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দিক। যত দ্রুত সম্ভব ধরা হোক অপরাধীকে ।‘ ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। তাই এলাকার পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেইজন্য এলাকায় মোতায়েন করা হয়েছে সুবিশাল পুলিশ বাহিনী।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের