তৃণমূল কর্মীকে খুন, অভিযোগের তির বন্ধুদের দিকে

শুভজিৎ (১৯) পেশায় কাপড় দোকানের কর্মী। এও জানা গিয়েছে মৃত যুবক তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন। কাপড় দোকানে যায় তাঁর দুই বন্ধু রাহুল ও দীপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুন হলেন এক তৃণমূল কর্মী। অভিযোগের তির মৃতের বন্ধুদের বিরুদ্ধেই। শুধু তাই নয়, খুনের পর দেহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফেলে রাখার অভিযোগ তোলা হয় পরিবারের পক্ষ থেকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (Police)। মালদার ইংরেজবাজারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। মৃতের নাম শুভজিৎ বসাক।

পরিবার সূত্রে খবর, শুভজিৎ (১৯) পেশায় কাপড় দোকানের কর্মী। এও জানা গিয়েছে মৃত যুবক তৃণমূল কংগ্রেস (TMC) কর্মী ছিলেন। রবিবার সন্ধ্যায় কাপড় দোকানে যায় তাঁর দুই বন্ধু রাহুল ও দীপ। তাদের সঙ্গেই বেরিয়ে যায় শুভজিৎ। তারপর অনেক রাত হলেও বাড়ি ফেরেনি সে। ঘটনায় চিন্তিত হয়ে পড়েন শুভজিৎ- এর মা রূম্পা দেবী। তিনি জানান, বেশ রাত করে ছেলে বাড়ি ফিরেছে কি না তা খোঁজ নিতে আসে তাঁর ওই দুই বন্ধুর একজন। তার নাম দীপ। তারপর ছেলেকে খুঁজতে বের হন রূম্পা। তখনই তিনি শুনতে পান, তাঁর ছেলে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। অভিযোগ, তখনই এলাকা ছেড়ে চম্পট দেয় দীপ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুম্পার কান্না শুনে তাঁর কাছে আসেন এলাকাবাসী। সব শুনে পাড়ার সকলে যায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দেখা যায়, হাসপাতালে রয়েছে মৃতদেহ (Dead Body)। মুখে ও মাথায় রয়েছে ক্ষতের দাগ। জানা গিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছেলের মৃত্যুর জন্য রূম্পা দায়ী করেছে শুভজিৎ- এর দুই বন্ধু রাহুল ও দীপকে। দায়ের করা হয়েছে এফআইআর (FIR)। অভিযুক্তদের কেউ এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি। তদন্ত চলছে।  

    

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা