ছেলেকে বাঁচাতে চিতার সামনে ঝাঁপ বাবার, ভর্তি হাসপাতালে

ছেলের প্রাণ বাঁচাতে চিতার সামনে ঝাঁপিয়ে পড়লেন বাবা। ছেলে বেঁচে গেলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বাবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলের প্রাণ বাঁচাতে চিতার সামনে ঝাঁপিয়ে পড়লেন বাবা। ছেলে বেঁচে গেলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বাবা। জানা গিয়েছে, আক্রান্ত ওই বাবার নাম সুরজ লোহারা৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে খবর, সুরজ লোহারা বামনডাঙ্গার হাতি লাইনের বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় নাগরাকাটা থেকে বামনডাঙ্গায় নিজের বড়িতে ফিরছিলেন তিনি। ছেলেকে নিয়ে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন তিনি৷ সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ গ্রামে ঢুকতেই আচমকাই বিপদের মুখে পড়েন তাঁরা৷ বামনডাঙ্গা মডেল ভিলেজে প্রবেশ করতেই তাঁদের পিছন দিক থেকে একটি চিতা বাঘ এসে ঝাঁপিয়ে পড়ে। এরপর সাইকেল নিয়ে পরে যান বাবা ও ছেলে। চিতাবাঘের আক্রমণে জখম হন বাবা সুরজ লোহার। এরপর চিতাটি আবার ছেলের উপর আক্রমণ করতে উদ্যত হয়। তখন নিজের ছেলেকে বাঁচাতে চিতার উপর ঝাঁপিয়ে পড়ে সুরজ।বেশকিছুক্ষণ চলে চিতার সঙ্গে ধ্বস্তাধ্বস্তি। তাদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। ঘটনাস্থলে লোকজন বাড়তেই সুরজকে ছেড়ে ঘন জঙ্গলে পালিয়ে যায় চিতা বাঘটি৷ স্থানীয়রা সুরজের ছেলে অনুষকে বাড়ি পৌঁছে দেয়। এরপর চিকিৎসার জন্য বাবাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ পরবর্তীতে তাঁকে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান বনদফতরের কর্মীরা। বন দফতরের খুনিয়া রেঞ্জের বিট অফিসার জয়দেব রায় জানান, সুরজের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বন দফতর বহন করছে। হাসপাতাল সূত্রে খবর, জখম সুরজের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে, ঘটনার জেরে ব্যাপক আতঙ্কে রয়েছেন বামনডাঙ্গা মডেল ভিলেজ এলাকার বাসিন্দারা৷

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক