দুঃসংবাদ, ভারী বৃষ্টিতে ভাসবে গোটা বাংলা, জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী দুই- তিনদিন পশ্চিমবঙ্গে রয়েছে ভারী  বৃষ্টিপাত। মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা। তাই আজ এবং শনিবার অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বিভিন্ন জেলায় জারি হয়েছে হলুদ এবং কমলা সতর্কতা।

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা বেশি সক্রিয় রয়েছে বাংলায়। সেইজন্য শুক্রবার থেকে শুরু হয়েছে  বজ্র- বিদ্যুৎ সহ বৃষ্টি।  কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে  ভারী বৃষ্টির  সতর্কতা। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শনিবার পর্যন্ত গোটা বাংলা জুড়ে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 শুক্রবার উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা । কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে  বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে   দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে।   এর ফলে দক্ষিণবঙ্গ ঝাড়খন্ড এবং বিহারে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। তবে রবিবার থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গে  বৃষ্টির পরিমাণ  কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের