ঘরের দুর্গারা অন্ন জোগাড় করতে লড়াই চালাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: আমাদের ঘরের দুর্গা।আনন্দ উৎসবে, বাঁধন ছাড়া উল্লাসে পাঁচ দিন বাপের বাড়ি থেকে কৈলাসের উদ্দেশ্যে রওনা দিলেন উমা। মনে ব্যথা আবার এক বছর প্রতীক্ষা। আবার বাপের বাড়ি আসবে উমা। কিন্তু ঘরের উমারা, অপেক্ষায় থাকেন এই উমা যাওয়ার অপেক্ষায়। একদিকে যেমন বিশ্বকর্মা পুজার(Viswakarma Puja) পরে বাড়ির সমস্ত লোকেরা নতুন জামা কাপড় কেনার মেতে উঠেন ঠিক অন্যদিকে বিশ্বকর্মা পুজোর দিন ,সেই উমারা(Uma) কেনেন কাস্তে। যা দিয়ে প্রতিমা নিরঞ্জন হলে সেই কাঠামো যখন গঙ্গা থেকে তুলে পাড়ে ফেলা হবে ঠিক সেই সময় সেই কাঠামোকে কাস্তে দিয়ে কেটে পরিষ্কার করে রাখা হবে সেই কাঠামো। যা থেকে এক বছরের চলবে,সেই দুবেলার পেট ভরানোর গ্রাস আচ্ছাদন।

বড় দুর্গার কাঠামোর দাম আড়াইশো। ছোট লক্ষ্মী -গনেশ -সরস্বতীর কাঠামোতে মিলবে ১০০ টাকা। তবে এই কাজে ঘরের দুর্গা নয়, সঙ্গে তাদের লক্ষী, গণেশ ও মায়ের সঙ্গে হাত মেলায় কারণ মায়ের সঙ্গে হাত না মেলালে বাকি দিনগুলো তাদেরও দুবেলা পেট ভরাতে কষ্ট হবে। তাই মায়ের সঙ্গেও জল কাদা মেখে দীর্ঘ সময় সেই পেট ভরানোর রুজির তাগিদে রাতভর পরিশ্রম করতে হয়। এক দুর্গা জানান পাপী পেট যাকে ভরানোর জন্য কষ্ট তো করতেই হবে।

তাই আবার বলা যেতে পারে প্রদীপের তলায় সেই অন্ধকারই থাকবে। কিন্তু পেট ভরানোর অন্নের খোঁজে এই লড়াই চালিয়ে যেতে হবে প্রতি দুর্গাপুজোর শেষে। তাই আগামী কয়েক দিন আজকের উমারা ব্যস্ত কাঠামো সংগ্রহ করতে। এরই মাঝে হচ্ছে বৃষ্টি। গঙ্গায় জোয়ার ভাটার খেলা রয়েছে। সবকিছুর মাঝেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাঠামো সংগ্রহ করার কাজ।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6