পুলিশের জালে টোটো চুরির পান্ডা, ৭টি গাড়ি উদ্ধার সঙ্গী বিজেপি নেতার বাড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: টোটো চুরির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশের বিশেষ দল। বারুইপুরে টোটো চুরির ঘটানায় মূল পান্ডা চন্দন সরকার ও তাঁর সঙ্গী রামপদ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। বেশবদল করে হাওড়া স্টেশন থেকে পূর্ব বর্ধমানের বাসিন্দা চন্দন সরকারকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই হদিশ মেলে নদীয়ার চাকদহ দরাতপুরের বাসিন্দা রামপদ মণ্ডলের।

জানা গিয়েছে, চন্দন সরকারকে জিজ্ঞাসাবাদ করে রামপদ মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে তাঁকে গ্রেফতরা করা পাশাপাশি চুরি যাওয়া ৭টি টোটো উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত রামপদ নদীয়ার দরাতপুরের বিজেপি নেতা বলে জানা যাচ্ছে।সূত্রের খবর, বারুইপুর এলাকার বিভিন্ন জায়গা থেকে টোটো চুরি হচ্ছিল বেশ কয়েকদিন ধরে। প্রায় ১২টি টোটো চুরি গিয়েছে। চলতি মাসে মাঝামাঝি সময়ে চুরি হওয়ার পর অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বারুইপুর থানার আইসি সৌম্যজিৎ রায়ের নির্দেশে এসআই রনি সরকারের নেতৃত্বে বিশেষ দল গঠিত হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়। তদন্ত করে দেখে তদন্তকারীরা হদিশ পান পান্ডা চন্দনের। কেদারনাথ যাওয়ার জন্য হাওড়া স্টেশনে হাজির হয়েছিল চন্দন। প্ল্যান সাজিয়ে রেখেছিল পুলিশও।  স্টেশন থেকে তাকে হাতেনাতে পাকড়াও করা হয়। চন্দন চুরি করে টোটো পৌঁছে দিত রামপদর কাছে। রামপদ টোটো বিক্রি করত সর্বাধিক ১ লক্ষ টাকায়। টোটো চুরি চক্রের সঙ্গে বারুইপুরের কেউ জড়িত থাকার সন্দেহ করছে পুলিশ। এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান