বিবাহ বহির্ভূত সম্পর্কের করুণ পরিণতি, আত্মঘাতী দেওর-বৌদি

সব থেকে বড় কথা, সবিতা ও তরুণের প্রেম চলেছে ৭-৮ বছর ধরে। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি তাঁদের সম্পর্কের আঁচ। জানতে পারেনি দুই পরিবারের কেউই।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামী ভ্যান চালক। আছে এক মেয়ে ও এক ছেলেও। মেয়ে পড়ে ক্লাস ফাইভে। ছেলে ক্লাস ফোরে। ১২ বছর আগে দেখাশুনা করেই বিয়ে হয়েছিল। কিন্তু এখন কে জানতো, বিয়ের পরে দেওরের সঙ্গেই প্রেমের সম্পর্কে(Extra-Marital Affairs) জড়িয়ে পড়বেন ৩৬ বছরের সবিতা হেমব্রম। সেই প্রেমের জেরে সংসারে অশান্তিও লেগেছিল। যদিও এটা কেউ জানতেই পারেনি, বাড়ির বউ বাড়ির ছেলের সঙ্গেই প্রেম করছে। জানা গেল রবি সকালে, যখন দুইজনের দেহ উদ্ধার হল। ঘটনাস্থল, উত্তরবঙ্গের(North Bengal) দক্ষিণ দিনাজপুর(Dakshin Dinajpur) জেলার বালুরঘাট থানার(Balurghat PS) কৃষ্ণনগর গ্রাম। এদিন সকালে গ্রামের পাশের একটি জঙ্গলে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। পুলিশ এসে সবিতা ও তাঁর দেওর তরুণ বর্মন(৩৯)’র দেহ উদ্ধার(Lovers Suiside) করে তা ময়নাতদন্তের জন্য পাঠায়।     

জানা গিয়েছে, তরুণ সবিতার স্বামী বিনয় মার্ডির মাসতুতো ভাই। এক বাড়িতে না থাকলেও একই পাড়াতেই দুই পরিবারের বসবাস। তরুণ বিনয়ের বাড়িতে হামেশাই আসত। পাড়ার লোকেদের এখন সন্দেহ সেই যাতায়াতের মূল কারণ ছিল সবিতা। বিনয় এলাকাবাসীদের আগেই জানিয়েছিল, তাঁর বউ কারোর সঙ্গে প্রেম করছে। কিন্তু সবিতাকে কেউ কোনওদিন সেভাবে গ্রামের বাইরে একা যেতে দেখেনি। বাড়ির বাইরে কোনও ছেলের সঙ্গে কথা বলতে বা মেলামেশাও করতে দেখেনি। তাই বিনয়ের দাবিকে অনেকেই নিছক মনের সন্দেহ বলেই উড়িয়ে দিয়েছিল। তাঁদের সেই ভুল ভাঙল এদিন। সব থেকে বড় কথা, সবিতা ও তরুণের প্রেম চলেছে ৭-৮ বছর ধরে। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি তাঁদের সম্পর্কের আঁচ। জানতে পারেনি দুই পরিবারের কেউই।

মৃতা সবিতা হেমব্রমের নিজের দেওর বিজয় মার্ডি এদিন জানিয়েছে, ‘বৌদি গত বৃহস্পতিবার বিকেলে বাপের বাড়ি যাওয়ার নাম করে বেরিয়ে যান। বাড়ি থেকে কিন্তু ফোন করে জানা যায় তিনি তার বাপের বাড়িতে পৌঁছাননি। শুক্রবার বিকেলে ফিরে আসেন। তাকে জিজ্ঞাসা করা হয় সে কোথায় ছিল? কোন সদুত্তর পাওয়া যায়নি। আবার শুক্রবার রাতেই বাড়ি থেকে বেরিয়ে যান। শনিবার সারাদিন নানা জায়গায় খুঁজে তার কোন হদিস পাওয়া যায়নি। রাতে বালুরঘাট থানায় জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার সকালে গ্রামবাসীরা মাঠে যাওয়ার পথে গ্রাম থেকে ৫০০ মিটার দূরে একটি জঙ্গলে তরুণ ও বৌদির ঝুলন্ত মৃতদেহ দেখে বাড়িতে খবর দেয়।’

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের