সাতসকালে অশোকনগরে ট্রেন অবরোধ, ব্যস্ত সময় দুর্ভোগে শিকার যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকেই অশোকনগরে চলছে ট্রেন অবরোধ। শুক্রবার সকাল ৮ টা থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেছে   নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকালের যাত্রাপথ কাটছাঁট করার জন্য এদিন অবরোধে নামেন যাত্রীরা। তাতে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। কর্মব্যস্ত দিনে  ট্রেন অবরোধের জেরে দুর্ভোগের শিকার অফিস কর্মীরা।

এদিন ট্রেন অবরোধ প্রসঙ্গে এক নিত্যযাত্রী জানিয়েছেন, ‘মাঝেরহাট লোকাল কেন মাঝেরহাট স্টেশন পর্যন্ত যাবে না? বারাসত থেকে ট্রেন পরিবর্তন করে দত্তপুকুর লোকালে উঠতে হচ্ছে আমাদের। সেইজন্য শুরু হয়েছে অবরোধ।‘ জানা গিয়েছে, সকাল সাড়ে ৭টায় ডাউন মাঝেরহাট লোকাল অশোকনগর স্টেশনে ঢুকতেই ট্রেন অবরোধ শুরু হয়। তাতেই ব্যাহত হচ্ছে পরিষেবা।

 এক ঘণ্টার উপর অবরোধ চলার পর রেল পুলিশ এসে অবরোধ তুলতে গেলে বচসা-হাতাহাতিতে জড়িয়ে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। তাতে বেশকয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। তবে শেষ পাওয়া খবর অনুসারে, বর্তমানে অশোকনগর ষ্টেশন থেকে উঠেছে  অবরোধ। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল। বলা বাহুল্য, গত ১৩ নভেম্বরই একই ভাবে হাওড়া-খড়গপুর শাখায় ফুলেশ্বরে ট্রেন অবরোধী করেন যাত্রীরা। এক ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধ চলেছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের অশোকনগর ষ্টেশনে চলল ট্রেন অবরোধ।

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট