দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১২০ কিমি বেগে ছুটবে লোকাল ট্রেন, হয়ে গেল ট্রায়াল রান  

courtesy: google

নিজস্ব প্রতিনিধিঃ এবার ১২০ কিমি বেগে চলবে ট্রেন। সেইজন্যই বুধবার ট্রায়াল রান চালাল পূর্ব রেল। এদিন এই  ট্রায়াল রান শুরু হয় শেওড়াফুলি তারকেশ্বর লাইনে। আগে এই লাইনে ট্রেন চলত ৮০ কিলোমিটার গতিবেগে। তবে এবার থেকে ওই একই লাইনে ট্রেন চলবে ১২০ কিলোমিটার বেগে। এরফলে মাত্র ২৭ মিনিটে ৩৪ কিলোমিটার পথ পাড়ি দেবে শেওড়াফুলি তারকেশ্বর লাইনে ট্রেন।

৮০ কিলোমিটার বেগে শেওড়াফুলি-আরামবাগ লাইনে দিয়ে যায় লোকাল ট্রেনে।  ১৫টি ষ্টেশন পারি দিতে সময় লাগে দেড় ঘণ্টা । তবে সেই সময় কমাতে বাড়ান হয় ট্রেনের  গতিবেগ। বুধবার তারকেশ্বর থেকে দুপুর ২ টোর সময় চার কামরার একটি ট্রেন শেওড়াফুলি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়।  শেওড়াফুলি স্টেশনে গিয়ে ওই ট্রেনটি থামে ২ টো ২৫ মিনিটে। একথায় মাত্র ২৭ মিনিটে ৩৪ কিলোমিটার পাড়ি দেয় পরীক্ষামূলক ট্রেনটি।

এই ট্রায়াল রানে প্রতি ঘণ্টায় গতিবেগ ছিল ১২০ কিলোমিটার। এরফলে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌছাতে পারবে। ট্রেনের গতিবেগ বৃদ্ধি পাওয়া নিয়ে শেওড়াফুলির স্টেশন ম্যানেজার জানিয়েছেন, ‘ট্রেনের গতিবেগ বাড়ায় যাত্রীদের অনেক সুবিধা হবে। অনেক কম সময় তারা গন্তব্যে পৌছাতে পারবে। যে ট্রেন আগে ৮০ কিলোমিটারে ছুঁড়ত এবার সেই ট্রেন যাবে ১২০ কিলোমিটার বেগে চলবে।‘ উল্লেখ্য এদিন  ট্রেনের গতিবেগ বৃদ্ধির ফলে কোন অসুবিধা হয়নি বলে জানিয়েছে পূর্ব রেল। তবে কবে থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ট্রেন ছুটবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Published by:

Share Link:

More Releted News:

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

‘মা-বোনেরা প্রাণ ভরে দিদিকে ভোট দিয়েছে’, তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জুন মালিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ