ঘুরতে গেলে সুন্দরবনে এবার মিলবে প্রশিক্ষিত গাইড, উদ্যোগী রাজ্য

পর্যটকদের জঙ্গল ঘুরিয়ে দেখাতে এবার গাইড পেতে চলেছে সুন্দরবন। রাজ্য সরকারের উদ্যোগে ইতিমধ্যে গাইডদের প্রশিক্ষণের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্যটকদের জঙ্গল ঘুরিয়ে দেখাতে এবার গাইড পেতে চলেছে সুন্দরবন। রাজ্য সরকারের উদ্যোগে ইতিমধ্যে সেই সকল গাইডদের প্রশিক্ষণের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ সুন্দরবনে পর্যটকরা আসেন বেড়াতে। এবার দখিন রায়ের জঙ্গলে এলে পর্যটকরা সকল দ্রষ্টব্য স্থানের বিষয়ে খুঁটিনাটি যাবতীয় তথ্য জানতে পারবেন প্রশিক্ষিত গাইডের কাছ থেকে।

১২৫ জন যুবক-যুবতীকে গাইড হিসাবে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হয়ে গিয়েছে। প্রশিক্ষণ পর্বে তাঁদেরকে মূলত শেখানো হবে পর্যটকদের সঙ্গে ব্যবহারের আদবকায়দা, কথাবার্তার দক্ষতা, দ্রষ্টব্য স্থানগুলির সম্পর্কে স্বচ্ছ জ্ঞান। প্রশিক্ষণ শেষ হলে যুবক যুবতীদের কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে।

চলতি বছরের শুরুতে ‘ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট গাইড সার্টিফেকেট স্কিম’ নামের একটি কোর্স চালু করে রাজ্য সরকার। সেই কোর্সের আওতায় যুবক-যুবতীদের গাইড হিসেবে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে। এর পর বিভিন্ন পর্যটন কেন্দ্রে তাদেরকে কাজে লাগানো হবে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বহু যুবক যুবতী সুন্দরবনে গাইডের কাজ করতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছেন। সুন্দরবন অঞ্চল থেকেই বেশিরভাগ তরুণ তরুণী আবেদন করেছেন। রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে মাধ্যমে আবেদনকারীদের দক্ষ গাইড হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের টানে বহু পর্যটক আসেন। তাই সুন্দ্রবনের গাইডের জন্য এই জেলার ছেলেমেয়েদের প্রশিক্ষণের ক্ষেত্রে বেশি জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে মথুরাপুর কর্মতীর্থে এই প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। এর পর তা গোসাবা, বাসন্তী ও দক্ষিণ ২৪ পরগনার অন্যান্য জায়গায়ও শুরু হবে। এই প্রশিক্ষণ নিয়ে এক উচ্চ পদস্থ আধিকারিক জানান, রাজ্য কিংবা রাজ্যের বাইরে থেকে আসা পর্যটকদের এলাকার বিশেষত্ব, ইতিহাস, মূল আকর্ষণগুলির সম্পর্কে অবগত করাতেই এই প্রশিক্ষণ। এছাড়া রয়েছে পর্যটকদের নানা কৌতূহল ও প্রশ্নের জবাব দিতে হবে গাইডদের। সঠিকভাবে তা না করতে পারলে বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আর সেইসব কথা মাথায় রেখে গাইডদের তৈরী করা হচ্ছে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় বসতে হবে। আর ওই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই মিলবে শংসাপত্র। একইসঙ্গে পাওয়া যাবে সরকার স্বীকৃত পরিচয়পত্র এবং ব্যাজ। পাশাপাশি ওইসব গাইডদের নাম পর্যটন দফতরের পোর্টালেও আপলোড করা থাকবে। নতুনদের জন্য মোট ১৯২ ঘণ্টার অর্থাৎ চার সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া অ্যাডভান্সড কোর্সে যারা প্রশিক্ষণ নেবে তাঁদের জন্য প্রশিক্ষণের সময়সীমা ৯৬ ঘণ্টাৎ অর্থাৎ ২ সপ্তাহ।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ