রাজ্যজুড়ে শুরু BLO-দের ট্রেনিং, একাধিক বিষয়ে আলোচনা

Share:

নিজস্ব প্রতিনিধি : বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করার আগে শনিবার থেকে প্রশিক্ষণ শুরু বিএলওদের। রাজ্যজুড়ে শনিবার, রবিবার ও সোমবার প্রশিক্ষণ দেওয়া হবে বিএলওদের। কীভাবে তাঁরা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার লিস্ট নিয়ে কাজ করবেন তাঁরই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মুখ্য নির্বাচক আধিকারিকের নির্দেশে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, বিএলওদের জন্য ১৬ দফা গাইড লাইন প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাজ্যের বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করা হয়েছে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে সেখানে পৌঁছে গিয়েছেন বিএলওরা। কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই সেই কেন্দ্র তৈরি হয়েছে। সোমবার পর্যন্ত এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। মঙ্গলবার থেকে বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করবেব তাঁরা। এদিন সকাল ১১টা থেকে বিএলও এর প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে তাদের বিশেষ কিট দেওয়া হবে বলে জানা গিয়েছে। নজরুল মঞ্চে, ডিরজিও ভবনে ইতিমধ্যেই হাজির হয়ে গিয়েছেন বিএলওরা। কিভাবে তাদের কাজ করতে হবে সেটা জানানো হবে। নির্বাচন কমিশনের টুপিও দেওয়া হবে বিএলওদের। তাঁদের জন্য নতুন  অ্যাপ তৈরি করা হয়েছে। সেই অ্যাপের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। সোমবারের মধ্যে প্রশিক্ষণ শেষ হয়ে যাবে। তারপরেই বাড়িতে বাড়িতে গিয়ে চলবে কাজ।

সূত্রেরর খবর, নজরুল মঞ্চে ২ ভাগে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রথমার্ধে মেটিয়াবুরুজ, টালিগঞ্জ, যাদবপুর, কসবা, পরে হবে বেহালা পূর্ব ও পশ্চিমে প্রশক্ষিণ হচ্ছে। নজরুলমঞ্চে মোট ১৮০০ বিএলও প্রশিক্ষণ নেবেন। বিএলওরা ফর্ম তৈরি ও ম্যাপিংয়ের কাজ জানতেন। এবার সেগুলো বাড়ি বাড়ি গিয়ে কাজ করার বিষয়ে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গেও কথা বলবেন তাঁরা। বিএলওদের একাধিক প্রশ্ন রয়েছে, সেই বিষয়ে এদিন কথা বলতে পারবেন তাঁরা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’