চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে বিজেপি ছাড়ার হিড়িক, কপালে ভাঁজ পদ্ম শিবিরের

নিজস্ব প্রতিনিধি,তমলুক: ভোট আসতে চলে ভাঙা গড়ার খেলা। কোনও দল ভাঙে, কোনও দল শক্তি বৃদ্ধি করে। দল বদলের টক্কর চলতে থাকে সেয়ানে সেয়ানে। নির্বাচনের আবহে শুভেন্দুর গড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িকে কপালে ভাঁজ পদ্ম শিবিরের। ২০১১ সালে রাতে পালাবদলের সময় এই নন্দীগ্রাম ছিল অন্যতম। ২০২৬-এ এসে এই নন্দীগ্রামে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। ২০১১ সালে শুভেন্দু ছিল তৃণমূলের। এখন পরিস্থিতির বদল হয়েছে।

সূত্রের খবর, গত ১৫ দিনে নন্দীগ্রামে প্রায় ১২বার ঝান্ডা বদলের ঘটনা ঘটেছে। তৃণমূল থেকে বিজেপিতে, আবার বিজেপি থেকে ছিন্নমূলে দেওয়ার ঘটনায় লড়াই জমে উঠেছে। ২০১১ এর মতো এবারও রাজ্য রাজনীতিতে এই নন্দীগ্রাম নজর করা কেন্দ্র হতে চলেছে। মার্চ মাসের শুরুতেই নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য মধুশ্রী দাস মাইতি তৃণমূলে যোগ দিয়েছিলেন।

গত শনিবার নন্দীগ্রাম-১ ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের আমতলা বুথ থেকে সব এভিবিপির সক্রিয় সদস্য তৃণমূলের যোগদান করেন। গত ৭মার্চ ঘোলপুকুরিয়ায় বিজেপির বুথ সহ-সভাপতি তৃণমূলে যোগদান করেছিলেন। বিজেপি-সিপিএম থেকে বেশ কয়েকজন নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন। পাশাপাশি বিজেপিও নিজেদের শক্তি বৃদ্ধির চেষ্টা করছে। কিন্তু বারবার তৃণমূলে যোগদানের ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে বিজেপির কপালে। মুখ্যমন্ত্রী একাধিক জনকল্যাণকর প্রকল্প সাধারণ মানুষের সুবিধা করছে। 

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ