‘লাফাচ্ছে সব চুনোপুটি, একাই একশো হাওয়াই চটি,’ স্লোগানে ঝড় তুলেছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় দফার প্রচার শেষলগ্নে। বুধবার ৭ জেলায় ১৪২ আসনে হবে নির্বাচন। সোমবার রাজ্যের এই বিধানসভা কেন্দ্রগুলোতে রয়েছে শেষদিনের প্রচার। এদিন শেষ প্রচারে সর্বশক্তি প্রয়োগ করছে সব পক্ষ। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই প্রচারে ঝড় তুলেছে রাজনৈতিক দলগুলো। দেওয়াল লিখন থেকে মিছিল একাধিক স্লোগানে মুখোরিত হয়েছিল। তবে আগে ভোটের মরশুমে শহর ও গ্রামের দেওয়ালে বিভিন্ন মজার ছড়া ও তীর্যক খোঁচা দেখতে পাওয়া যেত। এখন সেই সৃজনশীলতা অনেকটাই হারিয়েছে।

তৃণমূলপ্রার্থীদের সমর্থনে ভোটপ্রচারে দেওয়াল লিখনে দেখা গিয়েছে বিভিন্ন ধরনের স্লোগান। কোথাও লেখা ‘জয় বাংলা/পারলে সামলা।’ কোথাও আবার মিছিলে বলতে শোনা গিয়েছে, ‘ধর্ম যার যার/বিজেপি হারলে আনন্দ সবার।’ রবীন্দ্র সরণিতে এক মিছিলে শোনা গিয়েছে, ‘লাফাচ্ছে সব চুনোপুটি/একাই একশো হাওয়াই চটি।’ বিশেষ করে উত্তর কলকাতার একাধিক মিছিলে এই স্লোগান শোনা গিয়েছে। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার থেকে যুবসাথীর কথাও লেখা রয়েছে দেওয়াল লিখনে। সেখানে লেখা,  ‘যতই নাড়ো কলকাঠি/নবান্নে আবার হাওয়াই চটি।’ কোথাও আবার লেখা— ‘বাংলার মায়েরা ফিরে পেল প্রাণ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ ও সম্মান।’ ‘ জয় শ্রীরাম/হাজার টাকা গ্যাসের দাম।’

চুপ করে বসে নেই বিজেপিও। তবে তাদের খুব বেশি নতুন নতুন স্লোগান লিখতে দেখা যায়নি। সবথেকে বেশি স্লোগান যা শোনা গিয়েছে, তা হল-‘পরিবর্তন দরকার, এ বার চাই বিজেপি সরকার।’ আবার কোথাও লেখা বদলা হবে, বদলও হবে। কোথাও লেখা ‘রয়েছে শুধু ভাতার চকমা, বঙ্গে যুবক পাবে পরিযায়ী তকমা’। বুধবার শেষ দফার নির্বাচন। প্রথম দফার মতো দ্বিতীয় দফাও শান্তিপূর্ণ করতেই বদ্ধপরিকর কমিশন। প্রচারের শেষদিনে মিছিল, মিটিং থেকে স্লোগান ও বার্তার মাধ্যমে সুর চড়াবেন সকলেই। 

বাংলায় বর্ষার এন্ট্রি, ছাতা রেডি রাখুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

হাড়হিম ঘটনা হাওড়ায়! সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …