আগামিকাল সন্দেশখালির পথে তৃণমূলের প্রতিনিধিদল, ১৮’র পরে সভা

শনিবার বাম ও এদিন অর্থাৎ সোমবার সন্দেশখালি যেতে চেয়েছিল বিজেপির প্রতিনিধি দল। কিন্তু তাঁদের যেতে দেওয়া হয়নি। যদিও আগামিকাল তৃণমূল যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম, বিজেপির পর এবার সন্দেশখালির(Sandeshkhali) পথে তৃণমূল(TMC)। তবে সন্দেশখালি থানা এলাকায় আপাতত জারি থাকছে ১৪৪ ধারা(Section 144)। আর তাই আইন মেনেই সেখানে পা রাখতে চায় রাজ্যের শাসক দল। যে মূল এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে বা যেখানে ১৪৪ ধারা জারি আছে, সেখানে যাবে না তৃণমূলের প্রতিনিধি দল। পরিবর্তে তাঁরা সন্দেশখালি সংলগ্ন ১৪৪ ধারার বাইরে থাকা এলাকা ঘিরে দেখবেন। কথা বলবেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তৃণমূলের তরফে জানানো হয়েছে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার সন্দেশখালি যাবে তৃণমূলের প্রতিনিধি দল। সেইও দলে থাকবেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা আশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী(Narayan Goswami) এবং নৈহাটির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক(Partha Bhowmick)। আগামিকাল ২ জনের এই প্রতিনিধি দল সন্দেশখালিতে পা রাখলেও যেমন মূল উত্তঅত এলাকায় যাচ্ছেন না তেমনি আগামিকাল তাঁরা কোনও সভাও করছেন না। তবে ১৮ ফেব্রুয়ারির পরে তাঁরা সেখানে একটি শান্তিসভা করতে পারেন।

কেন ১৮ ফেব্রুয়ারি? তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ১৪৪ ধারা জারি এবং গ্রেফতারির পর থেকেই ঠান্ডা হতে শুরু করেছে সন্দেশখালি। এই শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকলে ১৮ ফেব্রুয়ারি রাতে সেখান থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হতে পারে। তাই তার আগে কোনও সভা নয়। যা কিছু সভা হবে সেটা ১৪৪ ধারা প্রত্যাহারের পরে অর্থাৎ ১৮ ফেব্রুয়ারির পরে। ইতিমধ্যেই তৃণমূলের তরফে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোকে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট দেখে ১৪৪ ধারা ওঠার পর সেখানে শান্তিসভা করবে তৃণমূল। সভায় থাকবেন পার্থ ভৌমিক, রথীন ঘোষ, নারায়ণ গোস্বামী, ব্রাত্য বসু, তাপস রায়, সুকুমার মাহাতো, নির্মল ঘোষ এবং সুজিত বসু। তাঁরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা উত্তর ২৪ পরগনা জেলার কোর কমিটির সদস্য। শনিবার বাম ও এদিন অর্থাৎ সোমবার সন্দেশখালি যেতে চেয়েছিল বিজেপির প্রতিনিধি দল। কিন্তু তাঁদের যেতে দেওয়া হয়নি। যদিও আগামিকাল তৃণমূল যাচ্ছে।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে