ভোটের সময় অধীরের প্রচারে ‘বাধা’ দেওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট প্রচারে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। বহরমপুরে গ্রেপ্তার তৃণমূলের যুব তৃণমূল সভাপতি। শনিবার (৯ মে) রাতে তাঁকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। ধৃতকে আদলতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতার নাম ভীষ্মদেব কর্মকার। মুশিদাবাদ সংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি। এই যুবনেতার বিরুদ্ধে আগেও একাধিক মামলা ছিল বলে জানা গিয়েছে। তবে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন ৪ এপ্রিল কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।

বহরমপুর কেন্দ্রে পরাজিত হয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। ১৭,৫৪৮ ভোটে পরাজিত হয়েছেন তিনি। অধীর চৌধুরীর প্রাপ্ত ভোট ৭৩,৫৪০। এই কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির সুব্রত মিত্র। তিনি ভোট পেয়েছেন ৯১,০৮৮। তবে নিজের হার স্বীকার করে নিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। ১৯৯১-তে জীবনের প্রথম বিধানসভা ভোটের লড়াইয়ে নবগ্রামে হেরেছিলেন তিনি। চার দশকের রাজনৈতিক কেরিয়ারে এবার জীবনের দ্বিতীয় বিধানসভা ভোটের পরাজয় দেখলেন তিনি। গত ২০২৪ লোকসভা ভোটেও বহরমপুর কেন্দ্রে হেরেছিলেন তিনি। কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রের ছ’টি বিধানসভা এলাকায় হারলেও লিড ছিল বহরমপুর বিধানসভায়। তাই ২০২৬-এর বিধানসভা ভোটে ওই কেন্দ্রেই তাঁকে প্রার্থী করেছিল দল। লোকসভার পরে এবার সেই বহরমপুর কেন্দ্রও খোয়ালেন কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

ফোনে বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

কম খরচে আনলিমিটেড 5G, ১৯৮ ও ৩৪৯ কোন প্ল্যানে লাভ বেশি?

১০ হাজারের কমে 6,000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Boltt Ace 5G ও Evo  

ভদ্রার ছায়া ও চন্দ্রগ্রহণ, শুক্রবার কখন রাখি বাঁধলে অমঙ্গলের ছায়া এড়ানো যাবে?

১ সেপ্টেম্বর শনি-বৃহস্পতি নবপঞ্চম রাজযোগ, ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের

মোবাইলের নেশায় বাড়ছে অবসাদ! সুস্থ থাকতে মেনে চলুন ৫ যোগাসন

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে