নির্বাচনের মাঝেই ভাটপাড়ায় শুটআউট, নিহত তৃণমূল কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে রাজ্যের ছয়টি আসনে উপনির্বাচন। এই আবহে বুধবার সকালে ভাটপাড়ায় চলল গুলি। অভিযোগ উঠেছে এদিন তৃণমূল ওয়ার্ড সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। তাতেই গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল ওয়ার্ড সভাপতি অশোক সাউ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। 

 স্থানীয়রা জানিয়েছেন, অশোক সাউ ২০১৯ সালে ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি ছিলেন। এখনও তিনি সক্রিয় তৃণমূল কর্মী। জানা গিয়েছে, এদিন সকালে আচমকাই বাইকে করে এসে বেশ কয়েকজন ভাটপাড়ার এক চায়ের দোকানের সামনে চালায় ৬-৭ রাউন্ড গুলি। আর সেইসময় টোটোয় করে যাচ্ছিলেন অশোক সাউ। তাঁকে লক্ষ্য করে চলে এই গুলি। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বন্দুকধারীরা।  এই ঘটনার পরেই পুলিশ এসে চায়ের দোকানটি বন্ধ করে দিয়েছেন। শুধু তাই নয় ঘটনাস্থল ব্যারিকেট দিয়ে  ঘিরে রেখেছে পুলিশ।   

উল্লেখ্য,  নৈহাটিতে যখন চলছে উপনির্বাচন তখনই ভাটপাড়ায় চলল গুলি ।  স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কিন্তু কারা গুলি করল, তা নিয়েই ধন্দে নিহত  অশোক সাউয়ের পরিবার। তবে এদিনের ঘটনার সঙ্গে রাজনৈতিক কোন যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।   

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক