রাজ্যের ২১ হাজার রেশন ডিলার পাবেন অতিরিক্ত কমিশন

রাজ্যের ২১ হাজার রেশন ডিলার এবার থেকে অতিরিক্ত কমিশন পাবেন রাজ্য সরকারের কাছ থেকে। সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের রেশন ডিলারদের(Ration Dealers) জন্য সুখবর বয়ে আনল বৃহস্পতিবার নবান্নে হয়ে যাওয়া রাজ্য মন্ত্রিসভার বৈঠকে(Cabinet Meeting)। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের ২১ হাজার রেশন ডিলার এবার থেকে অতিরিক্ত কমিশন পাবেন রাজ্য সরকারের কাছ থেকে। পুজোর আগে এই কমিশন নিঃসন্দেহে খুশির হাওয়া বয়ে নিয়ে এল রেশন ডিলারদের কাছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উপস্থিতিতে বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, যে সব রেশন ডিলার কোনও ধর্মঘটে যোগ না দিয়ে মূলত দুয়ারে রেশন(Duyare Ration) প্রকল্প চালিয়ে গিয়েছেন এবং যাদের এই কাজের জন্য রাজ্যের মানুষ উপকৃত হয়েছেন কেবল তাঁদেরই বেছে বেছে এই অতিরিক্ত কমিশন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

জানা গিয়েছে, দুয়ারে রেশন প্রকল্প ভাল করে চালানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত অর্থ কমিশন দেওয়া হবে ২১ হাজার রেশন ডিলারদের। এই সব ডিলাররা আগে প্রতি কুইন্টালে ৯৫ টাকা কমিশন পেতেন। দুয়ারে রেশন চালু হওয়ায় আরও ৭৫ টাকা দেওয়া হত। এবার এর সঙ্গে আরও ৫০০০ টাকা ফিক্সড কমিশন দেওয়া হবে এবং তার সঙ্গে ০.২ শতাংশ হারে হ্যান্ডলিং কস্ট দেওয়া হবে। হ্যান্ডলিং কস্ট অর্থাৎ রেশন বিলি করার সময় যে শস্য নষ্ট হয় তার কিছুটা ক্ষতিপূরণ হিসেবে মেটানো হবে। অর্থাৎ সব মিলিয়ে এখন থেকে রেশন ডিলাররা কুইন্ট্যাল প্রতি ১৭০ টাকা তো পাবেনই, সঙ্গে পাবেন ৫ হাজার টাকা ফিক্সড কমিশন এবং হ্যান্ডলিং কস্ট। পুজোর আগে নিঃসন্দেহে এই সিদ্ধান্ত রেশন ডিলারদের জন্য খুশির খবর বয়ে আনল। উল্লেখ্য রেশন ডিলারদের সংগঠন দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করার জন্য প্রথমে কলকাতা হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করেছিলেন। কিন্তু কোথাও তাঁরা জিততে পারেননি। আদালতে রাজ্যের স্বপক্ষে দুয়ারে রেশন প্রকল্পের পক্ষেই রায় দেয়।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব