চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হলদিয়ায় ২ বিজেপি-ত্যাগী নেতার সঙ্গে বৈঠক কুণাল ঘোষের

নিজস্ব প্রতিনিধি: গত অক্টোবর মাসে বিজেপি ত্যাগ করেছেন পূর্ব মেদিনীপুরের দুই নেতা বটকৃষ্ণ দাস ও জয়দেব দাস। মঙ্গলবার হলদিয়ায় কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ করলেন তাঁরা। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পূর্ব মেদিনীপুরে সভা করতে আসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভায় এই দুই বিজেপি ত্যাগী নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।

প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে জোর প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে প্রচারে ঝড় তুলতে আগামী ডিসেম্বর মাসের ৩ বা ৪ তারিখে কাঁথিতে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হাই ভোল্টেজ সভার আগে দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে বিশেষ দায়িত্ব দিয়ে পূর্ব মেদিনীপুরে পাঠানো হয়েছে জোড়াফুল শিবিরের তরফে। মঙ্গলবার থেকে সেই দায়িত্ব পালন শুরু করেছেন কুণাল ঘোষ। এদিন পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সম্প্রতি বিজেপি ত্যাগ করা দুই নেতা বটকৃষ্ণ দাস ও জয়দেব দাসের সঙ্গে বৈঠক করেন তৃণমূল মুখপাত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী জনসভায় তাঁরা তৃণমূল যোগ দিতে চলেছেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

প্রসঙ্গত গত অক্টোবর মাসের ১২ তারিখে পূর্ব মেদিনীপুরের বিজেপি জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় শোকজ লেটার দিয়েছিলেন জয়দেব দাসকে। জেলা সভাপতি বলেছিলেন, জয়দেব দলবিরোধী কাজ করেছেন। এরপর গেরুয়া শিবিরের নেতাদের উপর ক্ষোভ উগড়ে দিয়ে দল ছাড়েন বিজেপির জেলা কমিটির সদস্য, চণ্ডীপুর মণ্ডল ২- এর ইনচার্জ জয়দেব দাস এবং রাজ্য যুব মোর্চার সদস্য বটকৃষ্ণ দাস।

Published by:

Share Link:

More Releted News:

সুজাপুরে রোড শো’তে নজর কাড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন

মহিষাদলে সকলকে বের করে দিয়ে, ৯০ ঊর্ধ্ব বৃদ্ধার ভোট করানোর প্রতিবাদে জওয়ানদের ঘিরে বিক্ষোভ

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

খালি সিলিন্ডার কাঁধে নিয়ে প্রচার, গ‍্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী

‘‌বিজেপির পরিবারের লোকজন এখানে অবজার্ভার’‌, সোনারপুর থেকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ