চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঝাড়গ্রামে দুটি আলাদা জায়গা থেকে উদ্ধার দুটি দেহ

নিজস্ব প্রতিবেদক: ঝাড়গ্রামের জামবনিতে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। পাশাপাশি এদিন বেলপাহাড়িতে উদ্ধার হয় এক মহিলার ঝুলন্ত মৃতদেহ।

বৃহস্পতিবার রাতে জামবনি থানার হিজলি এলাকায়,  ডুলুং নদীর চড় থেকে সুবোধ কুমার বেসরা নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে। ওই ব্যক্তিকে খুন করে দেহ লোপাট এর উদ্দেশ্যে নদীর চড়ে পুঁতে দেওয়া হয়েছিল বলে অনুমান।  এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে লখিন্দর বেসরা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি সম্পর্কে মৃতের আত্মীয় বলে জানা গিয়েছে। শুক্রবার ধৃতকে আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সুবোধ কুমার বেসরা ঘটকালির কাজ করতেন। ঝাড়খন্ডের চাকুলিয়া থানার, বাঘডিহা গ্রামের বাসিন্দা তিনি। গত পাঁচ তারিখ জামবনির হিজলি গ্রামে আত্মীয়র বাড়ি এসে নিখোঁজ হয়ে যান তিনি। এরপর হিজলি জঙ্গল লাগোয়া এলাকা থেকে উদ্ধার হয় তার প্যান্ট, সাইকেল এবং ব্যাগ।মৃতদেহ উদ্ধারের পাশাপাশি সুবোধের বাড়িতে খবর দেয় জামবনি থানার পুলিশ। দেহ ফরেনসিক তদন্তের জন্য শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে বেলপাহাড়িতে জঙ্গলে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাঁকুড়ার হিজলির বাসিন্দা আত্মা পালের দেহ উদ্ধার হয় বেলপাহাড়ি থানা এলাকার পাঠাগারের জঙ্গলে। গলায় ওই মহিলার শাড়ির ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় দেহ। মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে ঝাড়গ্রামে পাঠিয়েছে পুলিশ। ওই মহিলা আত্মহত্যা করেছে নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ