হোটেলের ঘর থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ, চাঞ্চল্য তারকেশ্বরে

হোটেলের ঘর থেকে উদ্ধার হল যুবক যুবতীর ঝুলন্ত মৃতদেহ।  ঘটনাটি ঘটেছে হুগলি জেলার তারকেশ্বর মন্দির রোড এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: হোটেলের ঘর থেকে উদ্ধার হল যুবক যুবতীর ঝুলন্ত মৃতদেহ।  ঘটনাটি ঘটেছে হুগলি জেলার তারকেশ্বর মন্দির রোড এলাকায়(West Bengal News)। মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম পূজা হাজরা ও  মৃত যুবকের নাম বাপণ ঘোষ। দুজনেই পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা। জানা গিয়েছে, ওই যুবক যুবতী স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বৃহস্পতিবার তারকেশ্বরে ওই হোটেলে ওঠে। মন্দিরে পুজো দিতে এসে হোটেলে একটি ঘর ভাড়া নেন তাঁরা। শুক্রবার সকালে তাঁদের হোটেলের ঘর ছাড়ার কথা ছিল। কিন্তু সকাল নটা বেজে গেলেও ওই যুবক যুবতী ঘর থেকে বের হননি। এর পর হোটেলের তরফ থেকে লোক এসে দেখে দরজা বন্ধ। দীর্ঘক্ষণ ধরে তারা ডাকাডাকি করে। কিন্তু কোনও সাড়াশব্দ মেলেনি। এর পর হোটেল মালিক পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ওই হোটেলে আসে পুলিশ। এর পর ঘরের দরজা ভেঙে দেখা যায় ওই দুজনেই সিলিং ফ্যান  থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।যুবক যুবতীর মৃত্যুর পর তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি কী কারণে দুজনের মৃত্যু হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সম্পর্কজনিত কারণে আত্মহত্যা নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে বেশকিছু তথ্য জানার চেষ্টা করেন তদন্তকারীরা।

পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক