গেম খেলা নিয়ে দুই ভাইয়ের ঝগড়া, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নাবালকের

মোবাইলে গেম খেলা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেধেছিল ঝগড়া। আর তার জেরে শেষমেষ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইলে গেম খেলা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেধেছিল ঝগড়া। আর তার জেরে শেষমেষ আত্মহত্যার চেষ্টা কিশোরের। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বারোকোদালি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মোবাইলে গেম খেলা নিয়ে দাদার সঙ্গে ঝামেলা হয় ওই নাবালকের। কোচবিহার জেলার তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বারোকোদালি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তারা। দাদার সঙ্গে ঝগড়া হওয়ার পর তাদের বাবা দু’জনকেই শাসন করেন। বাবা বকা ঝকা করার পর অভিমান করে সোমবার রাতে ঠাকুরদার বাড়ি চলে যায় ছোট ছেলে। রাতে আর বাড়ি ফেরেনি সে। এর পর রাগের বশে মঙ্গলবার সকালে ভয়ঙ্কর কাণ্ড ঘটায় সে। মঙ্গলবার সকালে বাড়ির লোকজন দেখেন, এদিন সকালে ওই নাবালক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানেই ভর্তি করা হয় ওই কিশোরকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই নাবালক। কিন্তু কেন এমন ঘটনা ঘটাল ওই কিশোর? শিশুটির পরিবারের তরফে বলা হয়, গেম খেলা নিয়ে দুই ভাই মোবাইল ফোন নিয়ে ঝগড়া করছিল। তা দেখে তাদের বাবা বকাঝকা করে। এর পর অভিমান হয় ওই নাবালকের। সে চলে যায় কাছাকাছি তার ঠাকুরদার বাড়িতে। রাতে আর বাড়ি ফেরেনি। ঠাকুরদার বাড়িতে নিরাপদে আছে ভেবে কেউ আর তাকে ফিরিয়ে নিয়ে যায়নি। মঙ্গলবার সকালে দেখা যায় ওই কিশোর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। এর পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন কিশোরের বাবা। কার্যত দিশেহারা হয়ে পড়ে নাবালকের পরিবার।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস