২৪ ঘন্টায় ডেঙ্গু প্রাণ কাড়ল দমদমের দুই বাসিন্দার

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল পূর্ব কলকাতার বেলেঘাটায়।দমদম মতিঝিলের বাসিন্দা কিশোরীর মৃত্যু।মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ দমদম পুরসভা এলাকার পরপর দুজনের মৃত্যু হল জ্বরে। শনিবার ভোররাতে দমদম থানার(DumDum P.S.) এক অস্থায়ী পুলিশ কর্মীর মৃত্যু হয়। আবার এদিন দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় দমদম মতিঝিল এলাকার এক কিশোরীর। স্বাভাবিকভাবেই মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানের দুজনের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।বেশ কিছুদিন ধরে দমদম থানার অস্থায়ী পুলিশ কর্মী প্রীতম ভৌমিক জ্বরে আক্রান্ত ছিলেন।

৮ তারিখ সন্ধে সাড়ে সাতটা নাগাদ নাগেরবাজারের(Nagerbazar) একটি নার্সিংহোমে ভর্তি হন। শনিবার ভোর ৩টে ৪৬ মিনিট নাগাদ তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেট অর্থাৎ মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গুর(Dengu) উল্লেখ করা হয়েছে। মৃত যুবক দক্ষিণ দমদম পৌরসভার(South Dum Dum Municipality) ২২ নম্বর ওয়ার্ডের দেবীনিবাস রোড অঞ্চলের বাসিন্দা ছিলেন।এদিন দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় দমদম মতিঝিলের বাসিন্দা কিশোরী মধু সিংয়ের। হাসপাতাল সূত্রে খবর, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু শক সিন্ড্রোমের উল্লেখ রয়েছে। হেমারেজিক জ্বরেরও উল্লেখ করা হয়েছ বলে খবর।

হাসপাতাল ও পরিবার সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই জ্বর নিয়ে দমদমের পুরসভার হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। শুক্রবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলেজ স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে জানানো হয়। তখন বেলেঘাটার আইডিতে সানান্তরিত করা হয়েছিল তাকে। এরপর সিসিইউতে(CCIU) ভর্তি করে কিশোরীকে সুস্থ করার চেষ্টা চালান চিকিৎসকরা। কিন্তু কোনও লাভ হয়নি। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ তার মৃত্যু হয়।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর