ডুয়ার্সে ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের সামনে আচমকা হাতি, ময়ূর! দেখুন ভিডিও…

রেল লাইনের ওপরে দুলকি চালে এগিয়ে আসছে শাবক-সহ দুটি পূর্ণবয়স্ক হাতি। আবার কয়েকটি ময়ূর রাজকীয় চালে রেল লাইন পার হল

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: রেল লাইনের ওপরে দুলকি চালে এগিয়ে আসছে শাবক-সহ দুটি পূর্ণবয়স্ক হাতি। আবার কয়েকটি ময়ূর রাজকীয় চালে রেল লাইন পার হল। সোমবার বিকেলে এমনই ঘটনার সাক্ষী থাকলেন ১৫৭৭৮ আলিপুরদুয়ার- নিউ জলপাইগুড়ি ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের পর্যটকরা। কারণ হাতি দেখে চালক ট্রেনটি থামিয়ে দেয়। রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে ফিরতি পথে ওই লাইনে ধীর গতিতে আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়ির দিকে এগিয়ে আসছিল ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি। তখনই নাগরাকোটা ও চালসা স্টেশনের মাঝে ডুয়ার্সের জঙ্গলের মাঝে বিকেল ৪টে ৪০ নাগাদ ট্রেন চালক ওয়াই অমিত এবং কে বি মণ্ডল শাবক-সহ হাতি দুটি দেখতে পান। বিপদ বুঝে দুই চালক জরুরীকালীন ব্রেক কষে ট্রেনের গতি কমান। এতে রক্ষা পায় হাতির পালটি। পরে ট্রেন দেখে হাতির পালটি রেল লাইন ছেড়ে পাশের জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। যা দেখে উচ্ছ্বসিত ওই ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের যাত্রীরা। আর পুরো দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন ওই ট্রেনের চালক।

দেখুন ভিডিও….

 

 

রাতের খাবার খেয়েই শরীরে অস্বস্তি,মর্মান্তিক পরিণতি দশম শ্রেণির ছাত্রের

সলমানের ‘কৃষ্ণসার হত্যা’ মামলা নিয়ে ছবি, ‘কালা হিরণ’ নির্মাতাদের চরম ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখার বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় প্রদীপ জ্বালিয়ে পুজো, ভাইরাল ভিডিও

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে