করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেন শ্বশুর ও বৌমা

Share:

নিজস্ব প্রতিনিধি,গোসাবা : শুক্রবার উড়িষ্যার বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে।এই দুর্ঘটনার জেরে কমপক্ষে দুই-শতাধিকের আশেপাশে মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এলেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার(Basanti P.S.)অন্তর্গত লেবুখালী এলাকার একই পরিবারের দুজন। দুর্ঘটনার সময় ট্রেনের আট নম্বর বগিতে ছিলেন লেবুখালী এলাকার বাসিন্দা কুতুব মোল্লা ও ওনার বৌমা পারুল মোল্লা। শ্বশুর ও বৌমা বর্তমানে ক্যানিং মহকুমার হাসপাতালে(Caning Hospital) ভর্তি।

পারুল মোল্লা বলেন , স্বামী ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক । স্বামীর সঙ্গে দেখা করতে ব্যাঙ্গালোরে যাচ্ছিলাম। শালিমা থেকে ট্রেনে উঠেছিলাম ।আমরা ৮ নম্বর বগিতে ছিলাম । উড়িষ্যার বালেশ্বরের(Baleswar) কাছে ঘটে জোড়া দুর্ঘটনা। আমাদের বগিতে ৪জন ছাড়া আর কেউ জীবিত ছিল না। কপাল জোরে শ্বশুর ও আমি বেঁচেছি। সে দৃশ্য এখনো চোখের সামনে ভাসে। কুতুব মোল্লা জানান, দুর্ঘটনার পর আমার বৌমার গায়ের উপর ৪ জনের মৃতদেহ পড়েছিল।

মৃতদেহের মধ্যে থেকে আমি বৌমাকে উদ্ধার করি কোনো রকমে। এরপর আমি অচৈতন্য হয়ে পড়ি। সেই দৃশ্য এখনো যেন চোখের সামনে ভেসে উঠছে। পরিবারের এক সদস্য শফিকুল মোল্লা বলেন, ভয়ানক দুর্ঘটনার কথা আমরা ফোনে জানতে পারি। এরপর তড়িঘড়ি সময় নষ্ট না করে গাড়ি নিয়ে ওখানে পৌঁছই আমরা। দুজনকে ওখান থেকে আমরা নিয়ে আসি। বর্তমানে ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন। দুজনের অবস্থা স্থিতিশীল। তবে চোখ বন্ধ করলেই তারা সেই ট্রেনের যাত্রীদের সেই আর্তনাদ শুনতে পাচ্ছে। নতুন করে জীবন ফিরে পেয়ে দুজনেই ধন্যবাদ জানাচ্ছেন ওপরওয়ালাকে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের