মালদাতে দুই মহিলা নিজেদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: উত্তর ২৪ পরগনা জেলার হাবরার পর এবার মালদা।পপি মন্ডল বিয়ে করলেন প্রতিমা বিশ্বাসকে। দুজনেই সাবালিকা মহিলা । শুনতে অবাক লাগলো ঘটনাটি সত্যি। মালদার ইংরেজবাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করেন। আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান। বিয়ের ঘটনাকে ঘিরে মালদার ইংরেজবাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পপি মন্ডল এবং প্রতিমা বিশ্বাস এদের মধ্যে প্রথম জনের বাড়ি বামনগোলা থানার নালাগোলা এলাকায়। অপরজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। দুই মহিলা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। বুধবার গভীর রাতে মালদা ইংরেজবাজার শহরের হ্যান্টা কালিবাড়ি মোড়ে ওই দুই মহিলা সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর এই ঘটনাটি প্রকাশ্যে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ওই দুই মহিলার বক্তব্য, দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন। পরিবারের লোকেদের সমর্থন না করায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে
আবদ্ধ হয়েছেন । সামাজিক সমালোচনার ভয় তারা করেন না। তাঁদের ভালোবাসার জয় হয়েছে । এমনটাই দাবি করেছেন ওই দুই মহিলা। আপাতত দুজনে সংসার গোছানোর কাজে ব্যস্ত হয়ে উঠছেন। এর আগে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়াতে ও ঠিক একইভাবে এক মহিলা অপর মহিলাকে বিবাহ করেছিলেন এবং বাড়িতে কেউ মেনে না নেওয়ায় তারা বাইরে বেরিয়ে এসে মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ।পরে তারা বাগুইহাটি এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করা শুরু করেন।

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘শৌচাগারে ধোয়া হচ্ছে বাসন’, মিষ্টির দোকানে এ কি কাণ্ড! ভাইরাল ভিডিয়ো

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

মাছ-মাংস ভুলে যাবেন, বাড়িতে বানান হোটেলের মতো ক্রিমি মসুর ডালের কোপ্তা

গভীর রাতে খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি! গুরুতর জখম ২

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের