রঙ খেলে পুকুরে নেমে মৃত্যু দুই যুবকের, চাঞ্চল্য দুবরাজপুরে

রঙ খেলে পুকুরে স্নান করতে নেমে মৃত্যু হল দুই যুবকের। দোলের দিন এমন মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জেলার দুবরাজপুর এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রঙ খেলে পুকুরে স্নান করতে নেমে মৃত্যু হল দুই যুবকের। দোলের দিন এমন মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জেলার দুবরাজপুর এলাকায়। মৃত দুই যুবকের নাম রকি দে এবং নবীন দাস। দুজনেরই বয়স ১৮ বছরের আশেপাশে।তারা বীরভূমের দুবরাজপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দোলের দিন রঙ খেলার পর স্থানীয় পুকুরে স্নান করতে গিয়েছিল দুই বন্ধু  রকি এবং নবীন। পুকুরে স্নান করতে নেমে আর ওঠেনি ওই দুই যুবক। এরপর তাঁদের খোঁজ শুরু হলে প্রতিবেশীদের সন্দেহ হয়। এবং পুকুরে নেমে তল্লাশি শুরু করেন স্থানীয়রা। এরপর সেখান থেকেই দুই বন্ধুর দেহ উদ্ধার হয়। পুকুর থেকে দুই যুবকের নিথর দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। হতবাক হয়ে পড়েন প্রতিবেশীরা। খবর যায় দুবরাজপুর থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ। দুই যুবককে পুকুর থেকে তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। দুজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন দুবরাজপুরের ১৪ নম্বর ওয়ার্ডে সিংয়ের পুকুরে স্নান করতে নেমেছিলেন নবীন এবং রকি। রকি ১৪ নম্বর এবং নবীন ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শুক্রবার রঙ খেলার পর একসঙ্গে পুকুরে যান স্নান করতে। স্নান করতে নেমেই ঘটে এই অঘটন। দোলের দুপুরে আরও বহু মানুষের ভিড় ছিল পুকুরে। এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে যান দুবরাজপুরের সিআই মাধবচন্দ্র মণ্ডল, দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযুশ পাণ্ডে। ঘটনাস্থলে যান দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে দুই যুবকের মৃত্যু হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ