আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোবাইলের গেমে বুঁদ ২ বন্ধু! জীবন কাড়ল ট্রেন

নিজস্ব প্রতিনিধি: বার বার বলা হচ্ছে। সতর্ক করা হচ্ছে। সংবাদমাধ্যমে জনসচেতনার বিজ্ঞাপনও যাচ্ছে অবরহ। তবুও হুঁশ ফিরছে কই! বার বার সেই একই ভুল আর সেই একই মর্মান্তিক পরিণীতি। কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে মোবাইলের নেশায় বুঁদ হয়ে থাকা আর তারপর ধেয়ে আসা ট্রেনের চাকার নীচে ছিন্নভিন্ন হয়ে যাওয়া। এক বার নয়, বার বার ঘটে চলেছে এই ঘটনা। শুক্রবার সেই প্রবণতারই ছবি ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর মজিলপুর এলাকায়। কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ধারে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় মারা গেল ২ বন্ধু। সৌরভ মারিক ও রেজাউল শেখ। দুজনেরই বাড়ি বহুরু এলাকায়।

জানা গিয়েছে, সৌরভ মারিক দক্ষিণ বারাসত ধ্রুবচাঁদ হালদার কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। অন্যদিকে রেজাউল শেখ একটি বেসরকারি কম্পানিতে কর্মরত। শুক্রবার সকালে দুই বন্ধু বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুইজনকে এলাকার বেশ কয়েকজন লাইনের ধারে বসে গেম খেলতে দেখে সরে যাওয়ার জন্য বলেছিলেন। কিন্তু তাতে কর্ণপাত করেনি তাঁরা। গেমের নেশায় তাঁরা এতটাই বুঁদ ছিল যে ট্রেনের আওয়াজও তাদের কানে ঢোকেনি। শিয়ালদা দক্ষিণ শাখার একটি ট্রেন ধাক্কা মারে দুজনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। খবর পাওয়ার পর জিআরপি আধিকারিকরা ঘটনাস্থলে আসে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। লক্ষ্যণীয় বিষয়, কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় হোক কী লাইনের ধারে বসে গেম খেলাই হোক, ট্রেনের ধাক্কায় যারা মারা যাচ্ছে তাঁদের অধিকাংশই হয় স্কুল-কলেজ পড়ুয়া নতুবা তরুণ প্রজন্ম বলে দেখা যাচ্ছে। আর এখানেই চিন্তা, বার বার সতর্ক করা হলেও কেন কানে সেই সতর্কবার্তা তুলছে না তরুণপ্রজন্মের এই সব কিশোর বা তরুণরা!

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল কর্মীর মোটরবাইকে সওয়ার মমতা, দমদম উত্তরে উপচে পড়ল জনস্রোত

মন্দিরবাজারের ২১ লক্ষ টাকা-সহ গ্রেফতার বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট

প্রচারের মাঝে আচমকাই বেঁকে বসল গরুর পাল, তারপর যা ঘটল…

নন্দীগ্রামে তৃণমূল পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসাধীন

‘ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা’‌, নওশাদের ভাগ্যরেখা সামনে আনলেন অভিষেক

‘তৃণমূলের কর্মীর গায়ে হাত পড়লে শরীরে জামা-কাপড় থাকবে না’, শাহকে হুঁশিয়ারি কল্যাণের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ