চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে রাসমেলার মাঠে হাজির উকিল বর্মন

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : কোচবিহারের রাসমেলা মাঠে মঙ্গলবার জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন উকিল বর্মণ ও তাঁর পরিবার। তাঁর অভিযোগ, সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে চাষ করতে যেতে দিচ্ছে না বিএসএফ। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কাছে নিজের সমস্যার কথা তুলে ধরতে চান তিনি।

জানা গিয়েছে, এই উকিল বর্মনকেই বাংলাদেশে তুলে নিয়ে গিয়েছিল সেখানকার সেনা। বাংলাদেশে ২৯দিন জেলে বন্দি করে রাখা হয়েছিল তাঁকে। চলতি বছরে ১৬ এপ্রিল কোচবিহারের শীতলকুচিতে নিজের জমিতে চাষ করছিলেন তিনি। সেই সময়, তাঁকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলেও দেওয়া হয় তাঁকে। সেখানে জেলে বন্দি করে রাখা হয়েছিল। তবে বিজিবির সঙ্গে বৈঠক করেছিল বিএসএফ। প্রায় একমাস জেলে বন্দি থাকার পরে বাড়িতে ফিরতে পেরেছিলেন। এবার মুখ্যমন্ত্রী আসছেন জেলায়। জনসভা করবেন। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তিনি।

মুখ্যমন্ত্রীকে নিজের সমস্যার কথা খুলে বলতে চান। সীমান্ত এলাকায় বহু মানুষের কাঁটাতারের ওপারে জমি রয়েছে। সেখানে তাঁরা চাষাবাদও করেন। উকিল বর্মন সেটাই করতে গিয়ে জেলবন্দি হয়েছিলেন। বাড়িতে ফিরে ওপারের সব জমি বিক্রি করে দেওয়ার কথা বলেছিলেন। এদিন মুখ্যমন্ত্রীকে জানাতে চান, জমিতে চাষ না করতে পারার কথা। চাষ করতে না পেরে সমস্যায় পড়েছেন উকিল বর্মনের পরিবার। মঙ্গলবার সকাল সকালই রাসমেলার মাঠে হাজির হয়েছেন তিনি ও তাঁর পরিবার। মুখ্যমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে রাসমেলার মাঠ। রয়েছে কড়া নিরাপত্তাও।

 

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ