সুফি সাধকের উরসে যোগ দিতে বাংলাদেশ থেকে বাংলায় এলেন ২২০০ পূণ্যার্থী

উরসে যোগ দিতে বাংলাদেশ থেকে বিশেষ ট্রেনে বাংলায় এলেন ২২০০ জন পুণ্যার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুফি সাধক হজরত সৈয়দ শাহ মুর্শিদ আলি আল কাদেরি আল বাগদাদির (মওলা পাকের) উরস (Uras) উপলক্ষে মিলে গেল দুই বাংলা। উরসে যোগ দিতে বাংলাদেশ থেকে বিশেষ ট্রেনে বাংলায় এলেন ২২০০ জন পুণ্যার্থী। বৃহস্পতিবার পুণ্যার্থীদের নিয়ে বিশেষ ট্রেনশটি ভোর ৫টা নাগাদ মেদিনীপুর ষ্টেশনে পৌঁছয়। মেদিনীপুরে নামার পর পূণ্যার্থীদের স্বাগত জানানো হয় মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে।

সুফি সাধক হজরত সৈয়দ শাহ মুর্শিদ আলি আল কাদেরি আল বাগদাদির (মওলা পাকের) উরসে যোগ দিতে প্রতি বছর মেদিনীপুর শহরে বহু মানুষ আসেন। বাংলাদেশ-সহ উপমহাদেশের বিভিন্ন জায়গা থেকে পূণ্যার্থীরা এই সময় মেদিনীপুরে এসে পৌছন। বাংলাদেশ থেকে মেদিনীপুরে উরসে যোগ দিতে ইচ্ছুক সেদেশের মানুষের জন্য বিশেষ ট্রেন চালানো হয়। ভারত-বাংলাদেশ দুই দেশের উদ্যোগে এই ট্রেন চলে। কোভিডের কারণে গত দু বছর উরস হয়নি। দু বছর পর হতে চলা উরসে তাই কয়েক লাখ মানুষের সমাগম হতে চলেছে। ১৫ ফেব্রুয়ারি থেকে মেদিনীপুর শহরে মির্জাবাজার এলাকাতে শুরু হয়েছে উরস৷ সাত দিন ধরে চলে মেলা।

সুফি সাধকের উরস উপলক্ষে প্রতি বছর হিন্দু মুসলমান, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সামিল হন। পূণ্যার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প। দু বছর পর উরস হতে চলায় লাভের মুখ দেখতে চলেছেন ব্যবসায়ীরাও। বাংলাদেশ থেকে আসা তীর্থযাত্রীরা ফেরার সময় নানা সামগ্রী কিনে নিয়ে যান উরসের মেলা থেকে। মিষ্টি, ক্ষীরের গজা, মিহিদানা হাঁড়ি ভর্তি করে নিয়ে যান তাঁরা। বিক্রি হয় বাসনপত্র, মাদুর-সহ অন্যান্য সামগ্রীও।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা