চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দোলের আগে অগ্নিমূল্য বাজারদর, সবজি থেকে ফলের দামে নাভিশ্বাস মধ্যবিত্তের

নিজস্ব প্রতিনিধি:‌ একদিন পরই দোল উৎসব। আর তার আগে শহর থেকে গ্রামবাংলার বাজারে আচমকা সবজির দাম বেড়ে গিয়েছে। সুতরাং বাজারে গিয়ে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। সবজি থেকে ফল কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা খাচ্ছে গৃহস্থরা। এই আবহে নানা মন্দিরে পুজোপাঠ হয়। সেখানে ভক্ত সমাগমও হবে। কিন্তু সেইসব মন্দিরে বিশেষ করে যেখানে দোল উৎসবে পুজো হয় সেখানে আগত ভক্ত, পুণ্যার্থী এবং বিদেশি অতিথিদের আপ্যায়ন করতে গিয়ে নাভিশ্বাস উঠবে মঠ–মন্দির কর্তৃপক্ষের বলে আশঙ্কা করা হচ্ছে। ভক্ত–পুণ্যার্থীদের তিনবেলা প্রসাদ খাওয়াতে গিয়ে চাপে পড়তে হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে মানিকতলা, ধর্মতলা, শিয়ালদহ, লেক মার্কেট, গড়িয়াহাট বাজার–সহ শহরের নানা বাজারে সবজি–ফলের দামে চাপে পড়ে গিয়েছেন গৃহস্থরা। তার উপর রমজান মাসে ফলের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। রমজান মাসে ইতিমধ্যেই ১০টা রোজা হয়ে গিয়েছে। রমজান মাসের আগেই ফলের দাম অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে ক্রেতাদের দাবি। এই বিষয়ে উলুবেড়িয়ার ব্যবসায়ী আলাউদ্দিন মোল্লা বলেন, ‘‌যে সময়ে এবার রমজান মাস হচ্ছে, তখন ফলের মরশুম নয়। তাই ফলের দাম বেড়েছে।’‌ এবার সেখানে গোদের উপর বিষফোঁড়া হয়েছে সবজির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। দোল উৎসবের ঠিক আগে শাক–সবজি থেকে ছানা, পনির সবকিছুরই দাম বেড়ে গিয়েছে।

অন্যদিকে একাধিক বাজারে আলু ২০ টাকা, বেগুন ৫০–৬০ টাকা, উচ্ছে ১২০ টাকা, পটল ২৫০ টাকা, সজনে ডাঁটা ১৫০ টাকা, লংকা ১২০ টাকা, দেশি এঁচোড় ১০০ টাকা, ঢেঁড়স ১৫০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। আবার প্রতি কেজি ঝিঙে ১০০ টাকা, লাউ ২০ টাকা, সিম ২৫ টাকায় বিক্রি হচ্ছে। মটরশুঁটি ৩০ টাকা, কুমড়ো ৩০ টাকা, রাঙাআলু ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, টম্যাটোর ৩০ টাকা কেজি। ফুলকপি প্রতি পিস ৪০ টাকা। পালং শাক ২৫ টাকা, বিন ৫০ টাকা কেজি। পনির ৩৫০–৫০০ কেজি দরে বিক্রি হচ্ছে। তাতেই ছ্যাঁকা খেতে শুরু করেছেন গৃহস্থরা।

এছাড়া কোনও অসাধু ব্যবসায়ী ফলের দাম বাড়াচ্ছেন নানা জায়গা থেকে এমন অভিযোগও আসছে। কলা, মুসম্বি, আনারস, পেয়ারা, পেঁপে, আঙুর, কমলা লেবু, বেদানা, আপেল—সব ফলেরই দাম আকাশছোঁয়া হয়েছে। যা কিনতে পকেটে বাড়তি চাপ পড়ছে সকলেরই। তার মধ্যে এখন রমজান মাস চলছে। সুতরাং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের উপর চাপ বেড়ে গিয়েছে। এই বিষয়ে হাওড়ার গ্রামীণের পুলিশ সুপার সুবিমল পাল বলেন, ‘‌অভিযানের প্রথম দিনে পুলিশ অফিসাররা ফলের দোকানে গিয়ে দাম কত জানছেন। ফলের দাম অস্বাভাবিক মনে হলে সংশ্লিষ্ট দোকানদারকে সতর্ক করা হচ্ছে। হঠাৎ হানা দেওয়ার সময়ে যদি কোনও বিক্রেতা অতিরিক্ত দাম নেন সেক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’‌

Published by:

Share Link:

More Releted News:

‘মাছটা খেয়ে দেখবেন নাকি?’, মোদিকে তোপ মমতার

‘বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল পথে পরিচালিত করে বিজেপি’, তোপ অভিষেকের

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

অভিষেকের রানিবাঁধের সভার আগেই ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ রাজ্য কমিটির সদস্য

গলায় ঝাল মুড়ির ডালা ঝুলিয়ে লোকাল ট্রেনে ভোট প্রচারে মদন মিত্র

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ