গঙ্গাসাগর থেকে ফেরার সময় চড়ার গেরোয় আটকে গেল ২ যাত্রীবাহী ভেসেল

জানা গিয়েছিল, ভাটা ছিল তার ওপরে চড়া- তাই এই অবস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগর (GANGA SAGAR) থেকে ফেরার সময়ে বড়সড় অসুবিধার মুখে পড়লেন প্রায় ৫০০ যাত্রী। চড়ায় আটকে গেল ২টি ভেসেল। জানা গিয়েছে, কুয়াশায় দিকভ্রষ্ট হওয়ার ফলেই চড়ায় আটকে গিয়েছিল ওই দু’টি ভেসেল। শীতের মধ্যে যাত্রীদের রাত গুজরান করতে হয় ওই ভেসেলেই। তবে তৎপর ছিল প্রশাসন।

রবিবার রাত ১০টা নাগাদ কচুবেড়িয়া থেকে পূণ্যার্থীদের নিয়ে কাকদ্বীপের ৮ নম্বর লটে আসছিল ৩টি ভেসেল। ঘন কুয়াশায় ঠাওর করতে পারেনি ঠিক পথ। অন্যদিকে গিয়ে ঘোড়ামারা দ্বীপের কাছে একটি চড়ায় আটকে পড়ে ভেসেল ৩টি। খবর যায় জেলা প্রশাসনে। এরপরে ১টি ভেসেল চড়া কাটিয়ে গন্তব্যে পৌঁছতে পারলেও বাকি ২টি ভেসেল আটকেই থাকে।

জানা গিয়েছিল, ভাটা ছিল তার ওপরে চড়া- তাই এই অবস্থা। জোয়ার না এলে গন্তব্যে পৌঁছনো সম্ভব নয়।  আটকে থাকা চালক ও যাত্রীদের খাবার এবং জল পৌঁছে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে, ঘন কুয়াশার জন্য সোমবার সকালে ভেসেল ও বাস পরিষেবা বন্ধ ছিল দীর্ঘ সময়। নিরাপত্তা ও যাত্রী সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা