বিদ্যাসাগরের জন্মদিনে গাছতলায় পাঠশালা, চলবে স্কুল খোলা পর্যন্ত

শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান ও আধুনিক সমাজ নিয়ে তাঁর দর্শন পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নেন এলাকারই শিক্ষিত তরুণ-তরুণীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: করোনা পরিস্থিতিতে বন্ধ স্কুল। তবে অনলাইনে চলছে স্কুলের পঠনপাঠন। কিন্তু সেই ক্লাস করানোর সামর্থ্য নেই বেশিরভাগ অভিভাবকদেরই। এবার সেই সমস্ত ছাত্রছাত্রীদের স্কুলের পাঠ দিতে গাছতলায় বসল পাঠশালা। রবিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিন থেকেই এই উদ্যোগ নিল বালুরঘাটের পতিরাম নাগরিক ও যুব সমাজ।

এদিন পতিরাম চকহায় এলাকায় পাহানপাড়ায় উদযাপন করা হল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান, কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে পালন করা হয়। তারপরই শুরু হয় পঠনপাঠন। যেখানে হাজির ছিলেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের খুদেরা। শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান ও আধুনিক সমাজ নিয়ে তাঁর দর্শন পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নেন এলাকারই শিক্ষিত তরুণ-তরুণীরা। তারপর স্কুলের সিলেবাস অনুযায়ী পড়াশোনা করানো হয়।

উদ্যোক্তারা জানান, করোনার মহামারির জেরে প্রায় দেড় বছর ধরে বন্ধ স্কুল। ছাত্রছাত্রীদের পড়াশোনা চলছে অনলাইনে। কিন্তু, যাদের সেই সামর্থ্য নেই অথচ পড়াশোনার ইচ্ছে রয়েছে। সেই সমস্ত পড়ুয়াদের শিক্ষাচর্চার মধ্যে রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের আলোয় যদি পড়াশোনা করতে পারেন, তাহলে আজকের শিশুরা কেন গাছতলায় পড়াশোনা করতে পারবেন না। বরং বন্ধ ঘর নয়, খোলামেলা পরিবেশই পড়াশোনার জন্য উপযুক্ত বলে মনে করতেন রবীন্দ্রনাথ ঠাকুরও। তাঁরাই জানালেন, যতদিন না স্কুল খুলছে এলাকার পড়ুয়াদের নিয়ে এভাবেই চলবে গাছতলায় পাঠশালা।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ