যুবকের মৃত্যুর জেরে ক্ষিপ্ত জনতার অগ্নিসংযোগ

এদিন সকালে গ্রামবাসীরা দাবি তোলেন মৃত যুবকের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সেই সঙ্গে ওই পুকুরকাটার কাজও বন্ধ রাখতে হবে। যারা এই ঘটনায় জড়িত তাঁদের গ্রেফতার করতে হবে। যদিও পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। তবে যে ট্রাক্টর উল্টে দুর্ঘটনা ঘটে সেই ট্রাক্টরের চালককে খুঁজছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাটি বোঝাই ট্রাক্টর উল্টে এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোণা থানার মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের বেলাদণ্ড গ্রাম। ক্ষিপ্ত গ্রামবাসীরা একের পর এক ট্রাক্টর ও জেসিবি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিত। যদিও এলাকার মানুষজনদের দাবি দ্রুত এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিক। সেই সঙ্গে মৃত যুবকের পরিবারকেও ক্ষতিপূরণ দিক প্রশাসন।

জানা গিয়েছে, বেলাদণ্ড গ্রামে একটি পুকুর কাটাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ওই পুকুর কাটার বিরুদ্ধে সরব হয়েছিলেন গ্রামের বাসিন্দারা। ওই গ্রামের বাসিন্দা অরূপ ঘোষ, নিমাই ঘোষরা গ্রাম লাগেয়া কৃষিজমি খনন করে পুকুর তৈরির কাজ করছিলেন। গ্রাম লাগোয়া ওই এলাকায় যাতে পুকুর কাটা না হয় তার জন্য গ্রামবাসীদের একাংশ ওই কাজের বিরোধীতায় সরব হন। এমনকি ওই পুকুর কাটার কাজ যাতে বন্ধ হয় তার জন্য তাঁরা প্রশাসনিক স্তরেও চিঠি দিয়েছিলেন। কিন্তু নিজেদের জমিতে পুকুর কাটায় প্রশাসনের তরফেও কাজ বন্ধের কোনও নির্দেশ দেওয়া হয়নি। তাই পুকুর কাটার কাজও চলছিল জোর কদমে। সেই পুকুর কাটার মাটি গ্রামের অপর প্রান্তে নিয়ে যেতে গিয়ে রাস্তার ধারে মাটি বোঝাই একটি ট্রাক্টর উল্টে গেলে তাতে চাপা পড়েন গ্রামেরি যুবক সুকুমার রায়(৩৯)। গ্রামবাসীদের অভিযোগ, সেই দুর্ঘটনার পরে আহত যুবককে উদ্ধার করে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে না গিয়ে ট্রাক্টরের চালক তড়িঘড়ি ট্রাক্টর নিয়ে পালিয়ে যায়। আর তাতেই ক্ষিপ্ত হয়ে যান গ্রামবাসীরা। তাঁরা মাটি সরিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

সেই মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাতে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে একের পর এক ট্রাক্টর, জেসিবি, বাইকে ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আনে। ঝামেলা মিটতে কার্যত মাঝ রাত গড়িয়ে যায়। যদিও শুক্রবার সকালেও সেই গ্রামে রীতিমত উত্তেজনা রয়েছে। এদিন সকালে গ্রামবাসীরা দাবি তোলেন মৃত যুবকের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সেই সঙ্গে ওই পুকুরকাটার কাজও বন্ধ রাখতে হবে। যারা এই ঘটনায় জড়িত তাঁদের গ্রেফতার করতে হবে। যদিও পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। তবে যে ট্রাক্টর উল্টে দুর্ঘটনা ঘটে সেই ট্রাক্টরের চালককে খুঁজছে পুলিশ।

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

ঘরেই বানান মরক্কোর বিখ্যাত চিকেন তাজিন, একবার খেলেই প্রেমে পড়বেন স্বাদের

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?