ভোটের উত্তাপের মাঝেও জওয়ানদের পাশে হিঙ্গলগঞ্জবাসী, রান্না করা খাবার পৌঁছে দিলেন বুথে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের উত্তপ্ত ময়দানে যখন রাজনীতির পারদ তুঙ্গে, তখন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ (Hingalganj) দেখাল মানবিকতার এক উজ্জ্বল ছবি। যেখানে বুথে বুথে অভিযোগ আর পাল্টা অভিযোগের লড়াই, সেখানেই স্যান্ডেল বিল পঞ্চায়েতের ভেটকিয়া গ্রামে দেখা গেল একেবারে ভিন্ন মেজাজ।

হিঙ্গলগঞ্জ (Hingalganj) বিধানসভার ১২৬ নম্বর বুথ, স্যান্ডেল বিল পঞ্চায়েতের ভেটকিয়া গ্রামে ভোটের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য নিজেরাই খাবার প্রস্তুত করে পৌঁছে দিলেন স্থানীয় বাসিন্দারা। শুধু দুপুরের খাবারই নয়, সকালে টিফিনের ব্যবস্থাও করেন গ্রামের মহিলারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোেট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা এলাকায় টহল দিচ্ছেন এবং বুথ পাহারা দিচ্ছেন। তাঁদের এই পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জানাতেই গ্রামবাসীরা এই উদ্যোগ নেন। বাড়িতে রান্না করা খাবার নিয়ে এসে তাঁরা জওয়ানদের হাতে তুলে দেন।

আরও পড়ুন: তৃণমূল নেতা রউফ মোল্লাকে গ্রেফতার করল পুলিশ

গ্রামের মহিলারা জানান, যাঁরা নিজেদের পরিবার ছেড়ে দূর থেকে এসে আমাদের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তাঁদের কথায়, এই সামান্য উদ্যোগই পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক সম্পর্ককে আরও দৃঢ় করে। ভোটের আবহে যেখানে নানা ধরনের অভিযোগ ও বিতর্ক সামনে আসছে, সেখানে ভেটকিয়া গ্রামের (Hingalganj) এই দৃশ্য এক ভিন্ন বার্তা দিয়েছে। রাজনৈতিক উত্তাপের মাঝেও সাধারণ মানুষের আন্তরিকতা ও সহমর্মিতা যে কতটা শক্তিশালী হতে পারে, এই ঘটনা তারই উদাহরণ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে। এলাকাজুড়ে এই ঘটনার ছবি ও খবর ছড়িয়ে পড়তেই অনেকেই গ্রামবাসীদের প্রশংসা করছেন। ভোটের দিনে এমন মানবিক দৃশ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার সৌন্দর্যকে আরও একবার সামনে নিয়ে এসেছে।

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…