জল্পনা বাড়িয়ে পাঁচ দিনের ছুটিতে দিল্লি গেলেন বিশ্বভারতীর উপাচার্য

Share:

 

নিজস্ব প্রতিনিধি: আদালতের হস্তক্ষেপে অচলঅবস্থা কেটেছে বিশ্বভারতীতে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিশ্বভারতী। এর মাঝেই আচমকা লম্বা ছুটি নিয়ে দিল্লি উড়ে গেলেন উপাযার্চ বিদ্যুৎ চক্রবর্তী। আর এতেই বেড়েছে জল্পনা। আচমকাই বুধবার বিশ্বভারতীর তরফে জানানো হয়েছে আজ অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর অবধি টানা ছুটিতে থাকবেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আর এই ছুটি নিয়েই সোজা দিল্লি যাচ্ছেন। এই কদিন বিদ্যুৎ চক্রবর্তীর জায়গায় দায়িত্ব সামলাবেন তারাপ্রসাদ চট্টোপাধ্যায়। টানা পাঁচদিন বিশ্বভারতীর উপাচার্যের ছুটিতে যাওয়ার বিষয়ে কৌতুহল তৈরি হয়েছে পড়ুয়াদের মনে।

সূত্র মারফত জানা গিয়েছে, বিশ্বভারতীর এই অচল অবস্থা ও আদালতের হস্তক্ষেপ সহ সমস্ত বিষয়টি আচার্য প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে জানাবেন তিনি। সংশ্লিষ্ট দফতরের কাছে অভিযোগও জমাতে বৈঠকে হাজির থাকার কথা বিদ্যুৎ চক্রবর্তীর। কেন্দ্রীয় শিক্ষাদফতরের ডাকেই দিল্লি যাত্রা বলে জানা গিয়েছে উপাচার্যের ঘনিষ্ঠমহল সূত্রে। তিন পড়ুয়ার সাসপেন্ড নিয়ে বিশ্বভারতীতে শুরু হয় আন্দোলন। গত ২৭ অগস্ট থেকে ঘেরাও করা হয় উপাচার্যের ঘর। যার ফলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। রাজ্য পুলিশের নামে অভিযোগ জানান তিনি। তারপরেই সমস্ত পক্ষের কথা শুনে অচল অবস্থা কাটাতে একগুচ্ছ নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

ক্লাসে ফেরেন সাসপেন্ড পড়ুয়ারা। ঘেরাও মুক্ত হয় উপাচার্য, আন্দোলনেও ভাটা আসে। কিন্তু কেন এই পরিস্থিতি ঘটল? তা ভালো চোখে দেখেনি কেন্দ্রীয় শিক্ষাদফতর। তাই উপাচার্যকে বাড়তি সময় নিয়ে দিল্লিতে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব