কড়া নিরাপত্তায় ভোট গণনা শুরু বালিগঞ্জ ও আসানসোলে

বালিগঞ্জে বাবুল সুপ্রিয় ২১৭০ ভোটে এগিয়ে আছেন। আসানসোলে পোস্ট্যাল ব্যালটে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এগিয়ে আছেন বলে সূত্রে জানা গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটগ্রহণ পর্ব চারদিন আগেই সাঙ্গ হয়েছে। শনিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে সেই ভোট গণনার কাজ। গত ১২ এপ্রিল রাজ্যের এক বিধানসভা কেন্দ্র ও একটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। যে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল তা হল কলকাতার বালিগঞ্জ ও যে লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল তা হল পশ্চিম বর্ধমানের আসানসোল। শনিবার এই দুই কেন্দ্রেরই ভোটগণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে। বালিগঞ্জ এবং আসানসোলে দুই কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী হয়েছেন দুই তারকা, বালিগঞ্জে বাবুল সুপ্রিয় ও আসানসোলে শত্রুঘ্ন সিনহা। এই দুই প্রার্থীর ভাগ্যে কী আছে সেটা এদিনই সামনে উঠে আসবে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে বালিগঞ্জে বাবুল সুপ্রিয় ২১৭০ ভোটে এগিয়ে আছেন। আসানসোলে পোস্ট্যাল ব্যালটে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এগিয়ে আছেন বলে সূত্রে জানা গিয়েছে।

এদিন সকাল ৮টা থেকে শুরু হয়েছে বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনের ভোট গণনা পর্ব। বালিগঞ্জের ভোটগণনা করা হচ্ছে হেস্টিংস টিচার ট্রেনিং কলেজে। অন্যদিকে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটগণনা করা হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। দুটি ক্ষেত্রেই ১৪ থেকে ১৮ রাউন্ড গণনা শেষে ফলাফল সামনে চলে আসবে বলেই মনা করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নিরাপত্তার মধ্যে এই দুই কেন্দ্রেই ভোটগণনা চলছে। দুটি ক্ষেত্রেই এদিন গণনার পরে বুথ সংখ্যার নির্দিষ্ট শতাংশ ভিভিপ্যাট স্লিপ গোনা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। বালিগঞ্জ বাম জমানার সময় থেকেই তৃণমূলের দখলে। তাই এবারেও যে তাঁরা সেই কেন্দ্র ধরে রাখতে সক্ষম হবে তেমনটাই মনে করা হচ্ছে। তবে আসানসোল পরিবর্তনের পরেও তৃণমূলের দখলে আসেনি। ২০১৪ ও ২০১৯ দুটি নির্বাচনেই সেখানে জয়ী হয়েছিল বিজেপি। তাই তৃণমূল এবার আসানসোল দখল করতে পারে কিনা সেদিকেই সবাই তাকিয়ে আছেন।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী