চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটার তালিকা থেকে নাম উধাও! যশোর রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধিঃ অশোকনগর-গুমা অঞ্চলে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার  তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, অশোকনগর-গুমা ২ নম্বর পঞ্চায়েত এলাকার ১৪০ ও ১৪১ নম্বর বুথে প্রায় ৮০০ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, মোট প্রায় ২০০০ ভোটারের মধ্যে এত বড় সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ পড়ায় তারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে নামেন।

ঘটনার প্রতিবাদে এদিন সকাল থেকেই গুমা জোড়া ব্রিজ সংলগ্ন যশোর রোডে অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। আন্দোলনকারীরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে এবং কাঠের গুঁড়ি ফেলে জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরদূরান্ত পর্যন্ত গাড়ির লাইন পড়ে যায়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।অবরোধকারীদের দাবি, অবিলম্বে যাদের নাম বাদ পড়েছে তাদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে তারা আসন্ন নির্বাচনে ভোট বয়কট করার পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেন। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনার পেছনে প্রশাসনিক গাফিলতি রয়েছে। বিশেষ করে বিডিওর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। একই সঙ্গে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগও তোলেন আন্দোলনকারীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং তাদের আশ্বস্ত করার উদ্যোগ নিয়েছে। তবে আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, শুধু আশ্বাসে তারা আন্দোলন তুলবেন না। প্রয়োজনে সারাদিন ধরেই রাস্তা অবরোধ করে আন্দোলন চালিয়ে যাবেন তারা, যতক্ষণ না বৈধ ভোটারদের নাম ফের তালিকায় তোলা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ