ট্রাইবুনালেও নাজেহাল ভোটাররা, জানাতে হচ্ছে নাম বাদ যাওয়ার কারণ

Share:

নিজস্ব প্রতিনিধি: নাম বাদ গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। সেই তালিকায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাদ পড়েছে লক্ষ লক্ষ ভোটাররা। সৌজন্যে নির্বাচন কমিশন। যদিও তাঁদের সামনে সুযোগ রয়েছে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার। তাঁদের জন্য তৈরি হয়েছে ট্রাইবুনাল। এই ট্রাইব্যুনালে নতুন করে আবেদন করে নাম তোলা যাবে ভোটার তালিকায়। কিন্তু সেখানেও নাজেহাল হতে হচ্ছে বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া ভোটারদের।

জানা গিয়েছে, সোমবার থেকে ট্রাইবুনালে আবেদন গ্রহণের কাজ শুরু হয়েছে। কিন্তু নির্দিষ্ট ফর্মে তথ্য দেওয়ার সময় দেখা গিয়েছে ভোটারকে জানাতে হচ্ছে কেন তাঁর নাম বাদ পড়েছে। অথচ চূড়ান্ত ভোটার তালিকা থেকে কেন বাদ গিয়েছেন সেটা জানায়নি কমিশন। ফলে চূড়ান্ত নাজেহাল হতে হচ্ছে ভোটারদের। চূড়ান্ত ভোটার তালিকার প্রথমপর্ব প্রকাশের পর যে কয়টি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে তার একটিতেও ভোটারদের বাদ যাওয়ার কারণ জানানো হয়নি। কিন্তু ট্রাইবুনালের আবেদন পত্রে ভোটারকে সেই তথ্য লিখতে হচ্ছে।

শুধুমাত্র খসড়া ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার কারণ উল্লেখ করা হয়েছিল। সেখানে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ অন্য কেন্দ্রের ভোটার। ২৮ ফেব্রুয়ারির সেই চূড়ান্ত তালিকার পর আরও ছয় লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। কিন্তু বাদ যাওয়ার কারণ উল্লেখ করা হয়নি। ট্রাইব্যুনালের আবেদন পত্রে নাম বাদ যাবার কারণ জানাতে হচ্ছে ডিলিটেড ভোটারকে। আবেদন পত্রের প্রথমেই নাম ঠিকানা উল্লেখ করতে হচ্ছে। পাশাপাশি জানাতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকা বা বুথে কতদিন ধরে রয়েছেন তিনি। এপিক নম্বর লিখতে হচ্ছে ভোটারকে। ইআরও বা সংশ্লিষ্ট অফিসারের নির্দেশে কত তারিখে ওই ভোটারের নাম বাদ গিয়েছে তাও লিখতে হচ্ছে ভোটারকেই। এরপরেই লিখতে হচ্ছে নাম বাদ যাওয়ার কারণ। সেখানেই তৈরি সমস্যা।

ভোটার নিজেই জানেন না কেন তাঁর নাম বাদ গিয়েছে তালিকা থেকে। আধিকারিকদের জিজ্ঞাসা করলেও সঠিক উত্তর মিলছে না। ফলে সেই জায়গা ফাঁকা রাখতে হচ্ছে। কিন্তু সেই জায়গা ফাঁকা রাখলে চিন্তার বিষয়, আদৌ নাম উঠবে তো? নির্বাচনের আর এক মাসও বাকি নেই। ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে চিন্তায় ভোটাররা

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?