রাজ্য পাচ্ছে ২ হাজার ইলেকট্রিক বাস, ৪ ধরণের বাস চলবে কলকাতায়

গ্রস কস্ট মডেলে চলবে এই সমস্ত বাস। চার্জিং স্টেশনের জমি দেবে রাজ্য। তা তৈরি করে নিতে হবে সংস্থাকে। জুলাই মাস থেকে শুরু হতে পারে এই পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিদ্ধান্ত হয়ে গিয়েছে। রাজ্য পাচ্ছে প্রায় ২ হাজার ইলেকট্রিক বাস (Electric Bus)। নয়া দিল্লিতে চূড়ান্ত হয়ে গিয়েছে এই বরাত। বেঙ্গালুরু, সুরাত, দিল্লি, হয়দরাবাদ এবং কলকাতা, আপাতত এই ৫ টি মহানগরে নামছে ইলেকট্রিক বাস। ৫ নগরে মোট ৫, ৪৫০ টি বৈদ্যুতিক বাস নামছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, গ্রস কস্ট মডেলে চলবে এই সমস্ত বাস।

জানা গিয়েছে, কেন্দ্রের ফাস্টার অ্যাডপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অব ইলেকট্রিক অ্যান্ড হাইব্রিড ভেহিক্যালস ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় রাজ্য (WB) পাচ্ছে প্রায় ২ হাজার টি ইলেকট্রিক বাস। আর তা নির্মাণের বরাত পেয়েছে টাটা মোটরস। অশোক লে ল্যান্ড সংস্থা পেয়েছে ২৫০ টি বাতানুকূল বাসের বরাত। যা হবে নিচু মেঝে যুক্ত এবং ১২ মিটার লম্বা। এর ভাড়া প্রতি কিলোমিটার হিসেবে ৪৭ টাকা ৪৯ পয়সা করে অন্তত ২০০ কিলোমিটারের দিতে হবে। মোট চার ধরণের বাসের মধ্যে এই ধরণেরই বাস প্রথমে পাচ্ছে বাংলা। দূষণ কমানোর জন্যই বাড়তি গুরুত্ব দিয়ে চালানো হবে এই সমস্ত বাস। সেই সঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধির বিকল্প উপায় এই ধরণের বাস। জানা গিয়েছে, ৩ বছর ধরে ২০ শতাংশ করে মোট ৬০ শতাংশ টাকা কেন্দ্র দেবে নির্মাণ সংস্থাকে। নির্মাণ সংস্থা নেবে বাসের রক্ষণাবেক্ষণ ও বাস চলাচলের দায়িত্ব। রাজ্যকে প্রতি কিলোমিটারে নির্দিষ্ট টাকা দিতে হবে সংস্থাকে। শর্ত অনুযায়ী থাকবে আয়ের নিশ্চয়তা। প্রসঙ্গত, কলকাতায় (Kolkata) ইতিমধ্যেই ফেম ১- প্রকল্পে চলে ৭৫ টি বাস। বাকি বাস চলাচল করে দিঘায় (Digha)।

 ৪৭৫ টি বাস হবে নন এসি, স্বাভাবিক উচ্চতার মেঝে ও ১২ মিটারের। ভাড়া প্রতি কিলোমিটারে ৪৪ টাকা ৯৯ পয়সা। আরেক ধরণের বাসের ভাড়া ৪১ টাকা ৪৫ পয়সা করে প্রতি কিলোমিটার। এই ধরণের বাস হবে স্বাভাবিক উচ্চতার মেঝে ও এসি যুক্ত। এই বাসের সংখ্যা ৫৭৫ টি। এরপরে থাকছে ৭০০ টি নন এসি বাস। এই বাসও ৯ মিটার, মেঝে স্বাভাবিক উচ্চতার। এই ধরণের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ৩৯ টাকা ২১ পয়সা। এই টাকা সংস্থা দেবে রাজ্যকে।

জানা গিয়েছে, বাস চলাচল শুরু করার পর ১০ লক্ষ কিলোমিটার বা ১০ বছর তা চালানোর দায়িত্ব থাকবে সরকারের। চুক্তির বেশি আয় হলে তা পাবে রাজ্যের পরিবহণ নিগম। তেমনই আয় কম হলে ক্ষতিপূরণ দেবে রাজ্য। সেই ক্ষতিপূরণ পাবে সংস্থা। আরও জানা গিয়েছে, বাসের চালক দেবে সংস্থা এবং কন্ডাক্টর দেবে রাজ্য। বাস খারাপ থাকলে বা না চললে সেই দায় সংস্থার। বিভিন্ন স্ট্যান্ড ও ট্রাম ডিপোতে এবং আলাদা করে চার্জিং স্টেশনের জমি দেবে রাজ্য। তা তৈরি করে নিতে হবে সংস্থাকে। চার্জের খরচ দেবে রাজ্য। তবে, তা যদি প্রতি ইউনিটে খরচ পড়ে সাড়ে ৫ টাকার বেশি তবেই। টাটা মোটরস- এর ২ হাজারটি বাসের মধ্যে প্রথমে আসবে ১১৮০ টি বাস। জুলাই মাস থেকে শুরু হতে পারে এই পরিষেবা।

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যবসায়ীর

বর্ষার সন্ধ্যায় জমে উঠুক আড্ডা, বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে মোচার চপ

বিমানবন্দরে আমির-গৌরীর ছবি তুলতেই ভয়ে শিউরে উঠল নায়কের সৎ-ছেলে, কী এমন ঘটল?

পুলিশের ভয়ে চুরির গয়না ও নগট টাকা ফিরিয়ে দিল চোরেরা! তাজ্জব কাণ্ড নদিয়ায়

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের