দাম নাগালে রাখতে তৈরি হবে পেঁয়াজ গোলা, বড় পদক্ষেপ রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পিঁয়াজের মাত্রাতিরিক্ত দাম নিয়ে মাঝেমধ্যেই চিন্তায় পড়েন আমজনতারা । তাই এবার পিঁয়াজের গোলা তৈরি করতে চলেছে রাজ্য সরকার । আর সেখানে মোট ২৫ টন পিঁয়াজ সংরক্ষণ সম্ভব হবে।    এমনটাই জানিয়েছেন রাজ্য কৃষি বিপণন দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না।

 উলুবেরিয়াতে একটি সুফল বাংলা স্টলের উদ্বোধন করতে গিয়ে বেচারাম মান্না জানিয়েছেন, ‘ আমজনতার কথা মাথায় রেখে হাওড়া, হুগলি, নদীয়া সহ সাতটি জায়গায় পেঁয়াজ গোলা তৈরী হবে। সেখানে পরীক্ষামূলকভাবে পেঁয়াজ রাখার ব্যবস্থা করা হয়েছে। পরে সব জেলাতেই পেঁয়াজ রাখার ব্যবস্থা করা হবে।  সেই সঙ্গে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির জন্যও বিশেষভাবে নজর রাখবে  রাজ্য সরকার।’ 

শুধু তাই নয় মন্ত্রী আরও জানান,’ রাজ্যে ২০টি ফল-সব্জি কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, যেখানে টমেটো পিউরি তৈরি করা হবে।  সেইসঙ্গে রাজ্যে এই মুহূর্তে ৬৪৬টি সুফল বাংলা বিপণি কেন্দ্র চালু আছে। এর মধ্যে স্থায়ী ৮১টি এবং অস্থায়ী ৪৫৮টি। কিছু ভ্রাম্যমান বিপণির জন্য আরও ৫০টি গাড়ি কেনা হচ্ছে। ‘ একথায় বলা যায় , প্রতিটি জেলায়   পিঁয়াজের গোলা  এবং ফল-সব্জি কেন্দ্র   তৈরি হলে আর নাসিক -সহ অন্যান্য রাজ্যের  ওপর ভরসা করতে হবে না বাংলাকে । আর তাতে কিছুটা হলেও কমদামে সবজি কিনতে পারবেন রাজ্যবাসী । 

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে