ধর্মঘটে সামিল হওয়ার জের, প্রায় ২৩ হাজার শিক্ষককে শোকজ মধ্যশিক্ষা পর্ষদের

আগামী সাত দিনের মধ্যে অনুপস্থিতির কারণ জানাতে নির্দেশ দেওয়া হয়েছে নোটিসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকেয়া এবং কেন্দ্রীয় হারে মহার্ঘভাতার (DA) দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে ধর্মঘটে (Strike) সামিল হয়েছিলেন সরকারি স্কুল কলেজের বহু শিক্ষক (Teacher)। এবার সেই ধর্মঘটে সামিল হওয়া প্রায় ২৩ হাজার শিক্ষককে শোকজ (Show Cause) নোটিস (Notice) ধরাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী সাত দিনের মধ্যে অনুপস্থিতির কারণ জানাতে নির্দেশ দেওয়া হয়েছে নোটিসে।

উলেখ্য ১০ তারিখে স্কুলে হাজিরা না দেওয়ায় এর আগে উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur) ৪৯৭ জন প্রাথমিক শিক্ষককে শো-কজ করেছিল জেলা প্রাথমিক স্কুল শিক্ষা দফতর। তালিকায় নাম রয়েছে জেলার একাধিক স্কুলের শিক্ষকদের (Teacher) নাম। প্রাথমিক স্কুল শিক্ষা দফতরের সেই নির্দেশিকা সামনে আসতেই শিক্ষকদের মধ্যে শোরগোল শুরু হয়। যদিও ডিএ এর দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের তরফে আগেই বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল দাবি করেছিলেন, সরকার প্রথমে বলেছিল, ৫ শতাংশ কর্মী ধর্মঘটে সামিল হয়েছে। পরবর্তীতে বিকাশ ভবন খোঁজ নিয়ে দেখল দেড় লক্ষ শিক্ষক-শিক্ষাকর্মী এই ধর্মঘটে সামিল হয়েছেন। মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের ধর্মঘট করার জন্য শোকজ শুরু করলে বাংলায় আগুন জ্বলবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত ডিএ এর দাবিতে ধর্মঘটে সামিল হলে সেই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিল রাজ্য অর্থ দফতর। ধর্মঘটের আগেই নির্দেশিকা জারি করে অর্থ দফতর জানিয়েছিল ধর্মঘটের দিন কোনও সরকারি কর্মচারী অনুপস্থিত থাকলে তাঁর সার্ভিস ব্রেক এবং শোকজ করা হবে। পাশাপাশি বেতনও কেটে নেওয়া হবে। অনুপস্থিত থাকা সরকারি কর্মচারি শো কজের যথাযথ জবাব না দিতে পারলে সংশ্লিষ্ট কর্মীকে বিভাগীয় তদন্তের মুখেও পড়তে হবে। এবার সেই নির্দেশিকা অনুযায়ী নবান্নের সম্মতিতে ওই নির্দিষ্ট দিনে গরহাজির থাকা শিক্ষকদের শোকজ নোটিস পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ।

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক