২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক,  হেল্পলাইন নম্বর প্রকাশ সংসদের

এই প্রথম নিজের স্কুলে পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা। ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই প্রথম নিজের স্কুলে পরীক্ষা দেবে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। ২ এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে ২০২২ এর উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ বছর পরীক্ষায় বসবে মোট ৭ লক্ষ ৪৫ হাজার পড়ুয়া। এ বছর উচ্চমাধ্যমিকে ছাত্রের চেয়ে ৭১ হাজার বেশি রয়েছে ছাত্রী। ২৭ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষ। বাংলা, ইংরেজি, হিন্দি ও অলচিকি — চার ভাষায় প্রশ্নপত্র করা হবে। একাদশ শ্রেণির ১১টি বিষয় এবং দ্বাদশ শ্রেণির ১১ টি বিষয়ের প্রশ্নপত্র অলচিকি ভাষায় করা হচ্ছে। একাদশ ও বিষয় দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট ২২টি বিষয়ের প্রশ্নপত্র অলচিকি ভাষায় করা হচ্ছে বলে জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান সংসদ সভাপতি।

কোনও রকম অসাধু চক্র দ্বারা পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রভাবিত না হওয়ার আবেদন জানিয়েছিন সংসদ সভাপতি। পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য হেল্পলাইন নম্বর চালু করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা সংক্রান্ত সাহায্যের জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে কেন্দ্রীয় কন্ট্রোল রুম খোলা হচ্ছে বলে জানান তিনি। ০৩৩-২৩৩৭ ০৭৯২, ০৩৩-২৩৩৭ ৪৯৮৪/৫/৬/৭ নম্বর গুলিতে ফোন করে পরীক্ষার্থীরা নিজেদের সমস্যার কথা জানাতে পারবে। পরীক্ষার্থীদের মূল্যায়ণের ক্ষেত্রে সবদিক বিচার বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন। সুশৃঙ্খল ও সুষ্ঠু ভাবে পরীক্ষা গ্রহণের জন্য পশ্চিমবঙ্গের প্রশাসন, জনসাধারণ, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের কাছে সহযোগিতার আবেদন জানান সংসদ সভাপতি। এদিন আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে চলা পড়ুয়াদের শুভেচ্ছা জানান চিরঞ্জীব ভট্টাচার্য।

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর