পার্টি অফিসে মজুত অস্ত্র-বোমা! গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: আরামবাগে তৃণমূল দলীয় কার্যালয় যেন সন্ত্রাসের আঁতুড়ঘর! ভোটের ফল প্রকাশের পরেই আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসে হানা দিয়েছিল পুলিশ। আর সেখানে উদ্ধার হয়েছিল একাধিক ধারালো অস্ত্র। শুধু তাই নয়, পার্টি অফিসের ছাদ থেকেও উদ্ধার হয়েছিল বোমাও।

এরপর তদন্তে নামতেই এলাকা ছেড়ে পালিয়ে যান আরামবাগের দাপুটে তৃণমূল নেতা তথা জেলা সাধারণ সম্পাদক রাকেশ আলি। এরপর থেকে ওই নেতার খোঁজে অভিযান চালালেও কোনও সন্ধান পায়নি পুলিশ। অবশেষে রবিবার তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, রাকেশ আলি তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সম্পাদক পদে ছিলেন। আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় তিনি দাপিয়ে বেড়াতেন বলে অভিযোগ। 

আরও পড়ুন-আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সদস্য

এলাকাবাসীদের দাবি, ভোটের আগে থেকেই তৃণমূলের কার্যালয়ে বোমা মজুত ছিল। ভোটের পরে হিংসার জন্যই এই বোমা মজুত করা হয়েছিল বলে দাবি করেন স্থানীয়রা। আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগের অভিযোগ, ‘আরামবাগকে যাঁরা সন্ত্রাসের আঁতুড়ঘর করে তুলেছিল, তাঁদের মধ্যে রাকেশ আলি অন্যতম। রাকেশ আলি তৃণমূলের ক্রিমিনাল। যাঁর নেতৃত্বে পার্টি অফিস চলত, সেখান থেকেই অস্ত্র বোমা উদ্ধার হয়েছে।’

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ বীরভূমের কঙ্কালীতলায় তৃণমূলের বন্ধ পার্টি অফিস থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে সাদা থান। শান্তিনিকেতন থানার অন্তর্গত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের আমডহরা গ্রামে ঘটনা। বিজেপির দাবি, রাজ্যে তৃণমূল জয় লাভ করলে এই সাদা থানগুলি দলীয় কর্মীদের বাড়িতে পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল।

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….