সেজেগুজে কার্নিভালে যাবেন, বাঁধা হবে না তো বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো পর্ব মিটেছে। আজ রবিবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে পুজো কার্নিভাল। রাজ্যের সব জেলায় শনিবার কার্নিভাল হলেও, তিলোত্তমা দেবী মহামায়ার বর্ণাঢ্য শোভাযাত্রা দেখবে রবি-মধ্যাহ্নে। কিন্তু কার্নিভালে বাধা হয়ে দাঁড়াবে না তো অসুর বৃষ্টি? কেমন থাকবে আজকের আবহাওয়া, সে বিষয়ে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ইতিমধ্যেই নিম্নচাপ ওড়িশা থেকে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে সরছে। ফলে বাংলার ক্ষেত্রে অন্তত শক্তি হারিয়েছে নিম্নচাপটি। তবুও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতার কিছু অংশে শনিবার রাতে বৃষ্টি হয়েছে। রবিবার সারা দিন মূলত আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত কমবে। তবে মাঝেমধ্যে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কার্নিভালের দিন রবিবার কখনও মেঘলা আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালের পর থেকে সন্ধের মধ্যে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। তাই এই দুটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উত্তরের সব জেলাতেই কম বেশি ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে।। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হওয়ার কথা, তাই সেখানে জারি হয়েছে হলুদ সর্তকতা। সব জেলাতেই কমবেশি দমকা বাতাস বইবে। সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি কমবে। কিছু জেলায় দু এক পশলা বৃষ্টি হতে পারে।

বোমা হামলার হুমকির মাঝেই ‘জলসা’ বাড়ি থেকে বেরিয়ে ভক্তদের সঙ্গে দেখা করলেন বিগ বি

খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, খতম ৬ জঙ্গি, নিহত ২ পাকিস্তানি সেনা

প্রেমের ভয়ঙ্কর পরিণতি! কলকাতায় যুবক ও তাঁর বাবাকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪

নর্মদার পাড়ে ছড়িয়ে-ছিটিয়ে হাজার হাজার ভোটার আইডি কার্ড, FIR-এর দাবি কংগ্রেসের

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবে বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

ছাত্র আন্দোলনের কাছে হার মানলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

উত্তাল সমুদ্র! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, আজ থেকেই বঙ্গে শুরু তুমুল দুর্যোগ?

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের