বইছে ‘লু’, দক্ষিণবঙ্গ জুড়ে জারি তাপপ্রবাহের সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এপ্রিল পড়তেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গে হু হু করে বাড়ছে তাপমাত্রা । আজ অর্থাৎ বুধবার থেকে ৬ এপ্রিল পর্যন্ত রাজ্যে  জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। আর তাই  তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি  হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় রয়েছে ‘লু’ বইবার সম্ভাবনা।

হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুসারে, দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় তাপমাত্রা পৌঁছাতে চলছে ৪০-৪২ ডিগ্রিতে। আগামী বেশ কয়েকদিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন- চার ডিগ্রি বেশি থাকবে । ইতিমধ্যেই বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।  অন্যদিকে  বৃহস্পতিবার  এই তিন জায়গার পাশাপাশি তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়াও  শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুসারে, বুধবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । অন্যদিকে সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। তবে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চললেও উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।  বুধবার এবং বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ