বঙ্গে ৪০ ডিগ্রি পার তাপমাত্রা ! জারি তাপপ্রবাহের সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটের আগেই বঙ্গে বাড়ছে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, ৪০ ডিগ্রি পার বঙ্গের তাপমাত্রা। দুপুরে বাইরে বেরালেই বইছে লু! বুধবার এবং শুক্রবার তাপপ্রবাহের সতর্কতা  জারি হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির পূর্বাভাস। তবে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আরও বাড়বে উষ্ণতা। আজ, মঙ্গলবারও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। তাই হাওয়া অফিসের তরফ থেকে জারি হয়েছে বেশ কিছু সতর্কতা। দিনের বেলা বেশিক্ষণ বাড়ির বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও, হালকা সুতির জামা পরতে হবে। কোনও কাপড় বা টুপি দিয়ে মাথা ঢেকে  রাখার পরামর্শ দেওয়া  হয়েছে। এছাড়াও বেশি করে জল খাওয়ার নির্দেশ দিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় মঙ্গলবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বেলা বাড়লে আরও বাড়বে তাপমাত্রা। অন্যদিকে  পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রয়েছে । আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?