ওয়েল্ডিং মিস্ত্রির সঙ্গে পালালেন হুগলির গৃহবধূ

দীর্ঘ একঘেয়েমি বিবাহিত জীবনের থেকে মুক্তি পেতেই বাড়িতে কাজ করতে আসা রাজমিস্ত্রিদের সঙ্গে পালিয়ে যান দুই গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি: বালির নিশ্চিন্দার দুই গৃহবধূর কাণ্ড গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছিল। দীর্ঘ একঘেয়েমি বিবাহিত জীবনের থেকে মুক্তি পেতেই বাড়িতে কাজ করতে আসা রাজমিস্ত্রিদের সঙ্গে পালিয়ে যান দুই গৃহবধূ। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল হুগলির রবীন্দ্রনগর কালিতলা এলাকায়। দীর্ঘ ১৪ বছরের বিবাহ জীবন, সন্তান থাকা সত্বেও ওয়েল্ডিং(Welding) মিস্ত্রির সঙ্গে পালিয়ে গেলেন সুমি নামের এক গৃহবধূ। ১৪ বছর আগে তাঁর বিয়ে হয় রবীন্দ্রনগর কালিতলা এলাকার বাসিন্দা নিতাই দে’র সঙ্গে। দু’জনের এক ১২ বছরের ছেলে ও এক পাঁচ বছরের মেয়ে রয়েছে। কিছুদিন আগে থেকেই নিখোঁজ সুমি।

সেই মর্মেই থানায় নিখোঁজ ডায়েরি লেখান স্বামী নিতাই দে। ডায়েরিতে তিনি লিখিত অভিযোগ জানান, তাঁর বাড়ির উল্টোদিকে রয়েছে ওয়েল্ডিং(Welding) মিস্ত্রির দোকান। সেই দোকানেই এক মিস্ত্রির সঙ্গে পালিয়ে গিয়েছেন সুমি। স্বামী নিতাই দে’র অভিযোগ, তাঁর স্ত্রী বাপি বড়ালের সঙ্গে পালিয়েছে। নিতাইবাবু জানিয়েছেন, ১৪ বছরের সংসার। তেমন কোনও সমস্যা ছিল না। মাঝে মধ্যে একটু অশান্তি হলেও নিজেদের মধ্যে মিটিয়ে নিতেন তিনি। কিন্তু তাল কাটে দু’বছর আগে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকি তাঁর সঙ্গে পালিয়েও যায়। শুধুমাত্র সন্তানদের কথা ভেবেই তাঁর স্ত্রীকে ফিরিয়ে আনেন স্বামী নিতাই দে। এছাড়াও নিতাই জানিয়েছেন, কিছুদিন আগে নতুন মোবাইলের জন্য বায়না করেছিলেন স্ত্রী সুমি। তাও কিনে দিয়েছিলেন বলে জানান নিতাই।

এর মাঝে সামান্য অশান্তির জেরে বাড়ির দেওয়ালে মাথা ঠুকে ফাটিয়ে ফেলেন সুমি। যার চিকিৎসা করান নিতাই। কিন্তু ফের ওই যুবকের সঙ্গে প্রেম শুরু করে এখন বাড়ি ছাড়া সুমি।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল