রাজ্য সঙ্গীতের স্বীকৃতি পাচ্ছে ‘বাংলার মাটি, বাংলার জল…’!

পশ্চিমবঙ্গও পেতে চলেছে তাঁর নিজস্ব রাজ্য সঙ্গীত। দৌড়ে এগিয়ে থাকছে, ‘বাংলার মাটি, বাংলার জল...’ গানটি। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তৈরি হবে কমিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজভবন(Raj Bhawan) এবং বিজেপি(BJP) ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস(West Bengal Day) পালন করেছে। এর সঙ্গে কোনওভাবেই একমত নয় রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। তাই রাজ্যের পক্ষ থেকে প্রস্তাব নেওয়া হয়েছে এবার থেকে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের একটি নিজস্ব সঙ্গীত করারও প্রস্তাব এসেছে। বিবেচনায় রয়েছে, ‘বাংলার মাটি, বাংলার জল…’ গানটি। সোমবার রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ কমিটির বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ সুগত বসু, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ তৃণমূলের একাধিক বিধায়ক। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাকে সেই কমিটিতে রাখা হলেও এবং বৈঠকে যোগ দেওয়ার বার্তা দেওয়া হলেও তিনি সেই বৈঠকে ছিলেন না।  

আরও পড়ুন ৩৫১ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে কলকাতার সংস্থার অফিসে CBI তল্লাশি

বৈঠকের পর ইতিহাসবিদ সুগত বসু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘স্বাধীনতা ও দেশভাগের ইতিহাস এবং বাংলার সম্মিলিত সংস্কৃতির কথা মাথায় রেখে পরামর্শ দিয়েছি।’ অন্যদিকে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ‘রাজ্যপালের ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠানকে আমরা স্বীকৃতি দিইনি। তাই নতুনভাবে আমরা আলোচনা করেছি। যে কমিটি গঠন করা হয়েছিল তারা রিপোর্ট দিয়েছে। তা নিয়ে বিধানসভায় আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। আর শুধু একটি দিন পালনই নয়, জাতীয় সংগীতের আদলে পশ্চিমবঙ্গের জন্য তৈরি হোক ‘রাজ্য সংগীত’(State Song)। অনেক রাজ্যের থাকলেও পশ্চিমবঙ্গের নিজস্ব সঙ্গীত নেই। এবার সেটা হলে ভালো হবে। বেশ কয়েকটি গানও ভাবা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আলাদা কমিটি তৈরি হতে পারে।’ 

আরও পড়ুন ১৮ থেকে ২০ হাজার মার্জিনে ধূপগুড়িতে হারবে বিজেপি

জানা গিয়েছে, সোমবার পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ কমিটির তরফে পয়লা বৈশাখের মতো শুভ দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করার প্রস্তাব দেওয়া হলেও এখন তা মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দেশের মধ্যে অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, পুদুচেরি, তামিলনাড়ু – এই কয়েকটি রাজ্যের আলাদা ‘রাজ্য সংগীত’ আছে। এবার বাংলাতেও তা হতে চলেছে। দৌড়ে এগিয়ে থাকছে, ‘বাংলার মাটি, বাংলার জল…’ গানটি।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম