পুজোর মুখে কর্মপ্রার্থীদের জন্য সুখবর, পুলিশে ১২ হাজার নিয়োগ

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখেই কর্মপ্রার্থীদের জন্য সুখবর। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য রাজ্য পুলিশে আরও ১২ হাজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নবান্নে স্বাস্থ্য সংক্রান্ত বৈঠক শেষে এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘১২ হাজার পুলিশের নিয়োগ আটকে ছিল। এখনও অর্ডার আসেনি। সোমবার আসতে পারে। আর ওই নির্দেশ পেলেই অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।’

গত বছর অর্থা‍ৎ ২০২৩ সালে পুজোর মুখেই রাজ্য পুলিশের কনস্টেবল পদে ১২ হাজার জনকে নিয়োগের ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, ১২ হাজার কনস্টেবল পদের মধ্যে ৮ হাজার ৪০০টি পদে নিয়োগ করা হবে পুরুষদের। আর ৩ হাজার ৬০০টি পদে নিয়োগ করা হবে মহিলাদের। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমেই ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। কিন্তু নানা জটিলতার কারণে ওই নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি। তবে সেই জটিলতা কেটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ওই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বলেন, ’১২,০০০ পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। সেটা চালুর একটা নির্দেশ আসতে চলেছে। আশা করা যায়, সোমবারই ওই নির্দেশ চলে আসবে।’

অন্যদিকে, আরজি কর কাণ্ডের পরেই মহিলা চিকি‍ৎসক-স্বাস্থ্য কর্মী-সহ কর্মক্ষেত্রে থাকা মহিলাদের জন্য ‘রাত্তিরের সাথী’ নামে একটি অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, এদিনের বৈঠকে ‘রাত্তিরের সাথী’ চালু করা নিয়েও আলোচনা হয়েছে। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজি‍ৎ করপুরকায়স্থকে বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, বিভিন্ন হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী পদক্ষেপ হবে, তা নিয়েও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।  পরিকাঠামোর উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। রাজ্যের সঙ্গে জুনিয়র চিকি‍ৎসকদের আলোচনায় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কাজ শুরুও  হয়েছিল। কিন্তু অকাল বন্যা হওয়ায় তা বাস্তবায়নের ক্ষেত্রে খানিক বিলম্ব হচ্ছে।’

রাতভর তল্লাশি চালিয়ে অবৈধ মদের কারবারি ভাঙল হাওড়া পুলিশ, আটক লিলুয়ার ‘ত্রাস’ টারজেন

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নাবালিকার সঙ্গে কুকীর্তি খুড়তুতো দাদার, চাঞ্চল্য এলাকায়

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র

ফের নাশকতার ছক! নর্দমা থেকে উদ্ধার বিশাল অস্ত্রভাণ্ডার, কাঁচরাপাড়ায় গ্রেফতার সন্ত্রাসী নানু

‘চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে মামলা খারিজ করুন,’ হাইকোর্টে আর্জি অভিষেকের

কিয়েভে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১৪

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়